আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গ্রাহকেরা নতুন বিনিয়োগ করছেন কম, সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন বেশি

গ্রাহকেরা নতুন বিনিয়োগ করছেন কম, সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন বেশি

চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির নিট লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম চার মাসে নিট বিক্রি নেতিবাচক।

সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগ কমছেই। শুধু তা–ই নয়, আগে কিনে রাখা সঞ্চয়পত্রগুলো বিক্রি করে চলছেন একশ্রেণির মানুষ। কেবল সঞ্চয়পত্র ভাঙিয়ে চলে যাচ্ছেন এবং নতুন বিনিয়োগ করছেন না—এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারাই এমন কথা বলছেন।

সঞ্চয় অধিদপ্তর চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই-অক্টোবরের যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে একরকম হতাশাজনক চিত্রই উঠে এসেছে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির নিট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম চার মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি নেতিবাচক।

মানুষ ব্যাংক, সঞ্চয় ব্যুরো ও ডাকঘরের মাধ্যমে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকে। সঞ্চয় অধিদপ্তরের চার মাসের ক্রমবর্ধমান বিনিয়োগ পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ তো হয়ইনি, বরং ৬৩২ কোটি টাকা কম বিনিয়োগ হয়েছে। এর অর্থ হচ্ছে, চার মাসে মানুষের কাছ থেকে যত বিনিয়োগ এসেছে, তার চেয়ে বেশি মানুষ সঞ্চয়পত্র ভাঙিয়েছেন।

তবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ রকম নেতিবাচক প্রবণতায় খুশি বলে জানা গেছে। সঞ্চয়পত্রে বিনিয়োগ কম হওয়া না–হওয়ার মানে হচ্ছে এই খাত থেকে সরকারকে তেমন ঋণ নিতে হচ্ছে না। সরকার বরং ঋণের জন্য তুলনামূলক সুবিধাজনক বলে বিবেচিত ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা রাখছে। কারণ, বর্তমানে ব্যাংকঋণ সস্তা।

অন্যদিকে সঞ্চয়পত্রের বিপরীতে সরকারকে উচ্চ হারে সুদ গুণতে হয়। এর মানে সঞ্চয়পত্র বিক্রি বেশি হলে সরকারকে সুদও গুণতে হয় বেশি। সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাই–অক্টোবর ৪ মাসেই সরকারকে সুদ গুণতে হয়েছে ১৫ হাজার ৮৯৩ কোটি টাকা।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় দেশজ সঞ্চয় কমে আসছে। অর্থাৎ জিডিপি যে হারে বাড়ছে, সঞ্চয় সেভাবে বাড়ছে না। গত ২০১৯-২০ অর্থবছরে জিডিপির তুলনায় দেশজ সঞ্চয়ের পরিমাণ ছিল ২৭ দশমিক শূন্য ৮ শতাংশ, যা ২০২১-২২ অর্থবছরে কমে হয়েছে ২১ দশমিক ৫৬ শতাংশ। এ ছাড়া ব্যাংকে আমানত রেখে যে সুদ মিলছে, তা দিয়ে মূল্যস্ফীতির ঘাটতি পূরণ হচ্ছে না।

চার মাসের চিত্র

গত অক্টোবর মাসে সঞ্চয়পত্রের বিপরীতে মোট জমা পড়ে ৬ হাজার ৫৩৩ কোটি টাকা। আর মূল পরিশোধ হয় ৭ হাজার ৪৯৬ কোটি টাকা। মোট জমা থেকে মূল পরিশোধ বাদ দিয়ে নিট বিনিয়োগ বের করতে হয়। কিন্তু অক্টোবর মাসে মোট জমা থেকে মূল পরিশোধ বেশি হয়েছে ৯৬৩ কোটি টাকা। ব্যাংক, সঞ্চয় ব্যুরো ও ডাকঘরের মধ্যে শুধু ব্যাংকের মাধ্যমে বিক্রি হওয়া সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ আছে ১ হাজার ৭০৭ কোটি টাকা। বাকি দুই মাধ্যমেই তা নেতিবাচক।

একইভাবে অক্টোবরসহ ৪ মাসের পরিসংখ্যান অনুযায়ী, ব্যাংক, সঞ্চয় ব্যুরো ও ডাকঘরে মোট জমা পড়েছে ২৮ হাজার ৪৫ কোটি টাকা। এর বিপরীতে মূল পরিশোধ দাঁড়ায় ২৮ হাজার ৬৭৭ কোটি টাকা। মোট জমার তুলনায় মূল পরিশোধ ৬৩২ কোটি টাকা বেশি। চার মাসের মধ্যে ব্যাংক ও সঞ্চয় ব্যুরোর মাধ্যমে বিক্রির পর নিট বিক্রি আছে। কিন্তু ডাকঘরের মাধ্যমে বিক্রিতে এত বেশি মূল পরিশোধ হয়েছে যে সব মিলিয়ে নিট বিক্রি আর ইতিবাচক হয়নি।

২০২১-২২ অর্থবছরে নিট বিক্রি ছিল ১৯ হাজার ৯১৫ কোটি টাকা, যা চলতি ২০২২–২৩ অর্থবছরে ১৫ হাজার কোটি টাকার বেশি হবে না বলে আশঙ্কা সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তাদের।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত