আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মৃদু শৈত্যপ্রবাহে আজকেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৃদু শৈত্যপ্রবাহে আজকেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ বুধবার সকাল নয়টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গতকাল মঙ্গলবার শ্রীমঙ্গলে বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, তিন দিন ধরেই উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। সে হিসাবে আজ শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আগামী কয়েক দিন এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে।

গতকাল শ্রীমঙ্গলে তাপমাত্রা সর্বনিম্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ওঠায় ঠান্ডা কম অনুভূত হয়েছিল। কিন্তু আজ বেলা ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল শ্রীমঙ্গল। শৈত্যপ্রবাহের মধ্যেও লোকজন কাজে বের হয়েছেন। তবে প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাতের বেলা ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যানবাহন চালাচ্ছেন চালকেরা। চা–বাগান অধ্যুষিত শ্রীমঙ্গলে চা–শ্রমিক ও নিম্ন আয়ের লোকজন ঠান্ডায় বেশি কষ্ট পাচ্ছেন।

আজ বুধবার সকালে বিটিআরআই–সংলগ্ন চা–বাগানে পাতা তুলছিলেন কয়েকজন শ্রমিক। তাঁদের একজন  বলেন, ‘প্রচণ্ড ঠান্ডার মধ্যেও চা–পাতা তুলতে বের হয়েছি। সূর্য ওঠেনি, অনেক ঠান্ডা। গাছের পাতাগুলো বরফ হয়ে আছে। হাত দিয়ে পাতা তুলতে অনেক কষ্ট হচ্ছে। পেটের দায়ে তবু কাজ করতে হচ্ছে।

এ ধরনের ঠান্ডা থাকলে আমাদের কাজ করা কঠিন হবে।’ উপজেলার ভাড়াউড়া চা–বাগানের শ্রমিক সজল বলেন, ‘চা–বাগানে সবচেয়ে বেশি ঠান্ডা। রাতের বেলা চা–বাগানে মারাত্মক ঠান্ডা পড়ে। আমরা অনেক কষ্ট করে থাকি। শ্রমিকদের সবার ঘরে তো ভালো কাপড় নেই, কম্বল নেই। গতবার অনেকেই সাহায্য করেছেন। এবার কেউ শীতবস্ত্র দিচ্ছে না।’



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত