আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রাজনৈতিক যোগাযোগ বাড়াতে ঢাকা-প্যারিস ঐকমত্য

রাজনৈতিক যোগাযোগ বাড়াতে ঢাকা-প্যারিস ঐকমত্য

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ২০২৯ এর পরে বাজার সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশের অনুরোধ সক্রিয়ভাবে বিবেচনা করবে ওই জোটের গুরুত্বপূর্ণ সদস্য ফ্রান্স। বৃহস্পতিবার দুইদেশের মধ্যে প্রথম রাজনৈতিক সংলাপে বিষয়টি উত্থাপিত হলে নতুন রেগুলেশনের অধীনে জিএসপি প্লাস সুবিধা পেতে বাংলাদেশের প্রস্তাবের বিষয়ে অশ্বস্ত করে ফ্রান্স।

বৈঠকে দুইদেশের রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধিসহ বাণিজ্য সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, বিজ্ঞান সহযোগিতাসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। খাদ্য ও কৃষি-প্রক্রিয়াজাতকরণ শিল্প, আধুনিক উৎপাদনশীল শিল্প, ইলেক্ট্রনিক্স, চামড়া, গাড়ি শিল্প ও ওষুধ খাতে বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ।

এভিয়েশন নিরাপত্তা ও সমুদ্র বিষয়ে সচেতনতা সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে সুযোগের সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ একমত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিম ইউরোপের মহাপরিচালক কাজি রাসেল পারভেজ ও ফ্রান্সের পক্ষে এশিয়া বিষয়ক পরিচালক বার্ট্রান্ড লরথোলারি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত