আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সরকারী চাকুরেদের টাইম স্কেল বহালের বিষয়টি বিবেচনা করা হবে : অর্থমন্ত্রী

সরকারী চাকুরেদের টাইম স্কেল বহালের বিষয়টি বিবেচনা করা হবে : অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামোতে টাইম স্কেল ও
সিলেকশন গ্রেড বহাল রাখার বিষয়টি
বিবেচনার আশ্বাস দিয়েছেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন
কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন
গ্রেড বাতিল করার পর সরকারি
কর্মচারীরা তা বহাল রাখার দাবি
জানিয়ে আসছেন। বাংলাদেশ
সচিবালয়ে প্রকৃচি-বিসিএস সমন্বয়
কমিটির নেতাদের সঙ্গে বৈঠক
শেষে বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের
এ কথা বলেন।
সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের
বলেন, পে-স্কেলের সুপারিশ অনুযায়ী
বাতিল করেছিলাম। এখন সবার সঙ্গে
আলোচনা করে বিষয়টি বিবেচনা
করব। গত ৭ সেপ্টেম্বর মন্ত্রিসভার
বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন
করা হয়। কাঠামোতে সিলেকশন গ্রেড
ও টাইম স্কেল না রেখে মূল বেতনের
শতকতা হারে ইনক্রিমেন্ট দেওয়ার
কথা বলা হয়। এ ছাড়া বিষয়টি নিয়ে
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত
নেওয়া হবে। মন্ত্রী সাংবাদিকদের
বলেন, আমি রিজিড না, সবকিছুই
আলোচনা করে সমাধান করার সুযোগ
আছে। বিভিন্ন ক্যাডারে পদ সংখ্যার
সমন্বয় না থাকায় সমস্যাগুলো
দীর্ঘায়িত হচ্ছে মন্তব্য করে তিনি
বলেন, একটা ক্যাডারে প্রথম ৭ গ্রেডে
২২ হাজার পোস্ট আছে, এটা ফেয়ার
না।
বৈঠকে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির
পক্ষে থেকে অষ্টম জাতীয় বেতন
স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল
পুনর্বহাল ও উপজেলা পরিষদ সংক্রান্ত
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা
অফিস স্মারক সংশোধনের দাবি
জানানো হয়। এ ছাড়া চাকরি
ক্ষেত্রে বৈষম্য নিরসনেরও দাবি
জানানো হয়।
এর আগে প্রকৃচি (প্রকৌশলী, কৃষিবিদ,
চিকিৎসক) কেন্দ্রীয় স্টিয়ারিং
কমিটি, বিসিএস সমন্বয় কমিটিসহ বেশ
কয়েকটি সংগনের প্রতিনিধি দলের
সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে
উপস্থিত ছিলেন, প্রকৃচি কেন্দ্রীয়
স্টিয়ারিং কমিটির সচিব প্রকৌশলী
মো. আব্দুস সবুর, সচিব কৃষিবিদ মো.
মোবারক আলী, সচিব প্রফেসর ডা. এম
ইকবাল আর্সলান ও মো. ফিরোজ খান
সদস্য সচিব প্রকৃচি-বিসিএস সমন্বয়
কমিটি।

শেয়ার করুন

পাঠকের মতামত