আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শীত কি আবারও আসছে?

শীত কি আবারও আসছে?

ছবি: এলএবাংলাটাইমস

চলতি মাসের মাঝামাঝি থেকে রাজধানী ঢাকায় শীত প্রায় অনুভূতই হচ্ছিল না। দেশের অন্যান্য অঞ্চলেও কমেছিল শীতের তীব্রতা। দেশের কিছু এলাকায় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসে। এরই মধ্যে আবারও হিম বাতাস ও কুয়াশার দেখা মিলেছে। তাহলে আবারও কি শীত আসছে?

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আবারও শীতের অনুভূতি কিছুটা বাড়বে। তবে সেটা হবে হালকা শীত। বেশির ভাগ এলাকায় বসন্তের হালকা ঠান্ডা বাতাস বইবে। তীব্র শীতের সম্ভাবনা নেই।

রোববার (২৯ জানুয়ারি) ভোর থেকেই হিম বাতাস ও কুয়াশার দেখা মেলে রাজধানী ঢাকায়। মূলত রাত থেকেই শীত কিছুটা বেশি অনুভূত হতে থাকে। ভোরের দিকে কুয়াশাও দেখা যায়। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তখনও সূর্যের দেখা মেলেনি।

ঢাকার মতো দেশের উত্তর ও পাশ্চিমাঞ্চলের অবস্থাও একই। গত এক সপ্তাহের তুলনায় ওইসব এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। এতে দিনমজুর ও কৃষিক্ষেতে কাজ করা শ্রমিকরা একটু বিপাকে পড়েছেন। ভোরের দিকে যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে দেখা গেছে।রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত