আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কক্সবাজারে ফায়ারিং মহড়ায় সেনা সদস্য নিহত, আহত ৩

কক্সবাজারে ফায়ারিং মহড়ায় সেনা সদস্য নিহত, আহত ৩

কক্সবাজারের উখিয়া মনখালী
ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ
সেনাবাহিনীর বিমান বিধ্বংসি
মহড়ায় এক সেনা সদস্য নিহত হয়েছেন।
নিহতের নাম কর্পোরাল ইব্রাহিম
খলিল। ২৮শে নভেম্বর শনিবার সন্ধ্যা
সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ
ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনা
সদস্য। তারা হলেন- লেন্স কর্পোরাল
হাবীব, সার্জেন্ট হুমায়ুন ও সৈনিক
রাসেল। নিহত সেনা সদস্যের লাশ
সেনা ক্যাম্পেই রয়েছে। শনিবার রাত
দশটায় রিপোর্ট লেখাকালে আহতদের
জেলা সদর হাসপাতালে চিকিৎসা
দেয়া হচ্ছে। হতাহতদের বিস্তারিত
পরিচয় জানা সম্ভব হয়নি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের
আবাসিক মেডিক্যাল অফিসার ডা.
সোলতান আহমদ সিরাজী জানান, আহত
তিন সেনা সদস্যদের চিকিৎসা চলছে।
প্রাথমিক চিকিৎসা শেষে তাদের
সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে
যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেনা বাহিনীর ৫৮ মিডিয়ামের অফিস
কমান্ডিং মেজর রাশেদুল জানান,
গাজিপুরের রাজেন্দ্রপুর
সেনানিবাসের নিয়মিত মহড়ার জন্য
সেনা সদস্যরা মনখালী ফায়ারিং
রেঞ্জে বিমান বিধ্বংসি মহড়া
দিচ্ছিল। অসতর্কতাবস্থায় ফায়ারিং
উল্টো নিজেদের গায়ে পড়ে
ঘটনাস্থলে একজন মারা যায়। এ ঘটনায়
আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর
হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত