আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে সন্ত্রাসের পেছনে ইসরাইল: ফিলিস্তিনি দূত

বাংলাদেশে সন্ত্রাসের পেছনে ইসরাইল: ফিলিস্তিনি দূত

বাংলাদেশে ‘সন্ত্রাসবাদের’ পেছনে
ইসরাইলের ভূমিকা রয়েছে বলে দাবি
করেছেন ঢাকায় ফিলিস্তিনের শার্জ দ্য
অ্যাফেয়ার্স ইউসুফ এস রামাদান।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর
সহিংসতার মধ্যে রোববার আন্তর্জাতিক
ফিলিস্তিন সংহতি দিবসে জাতীয় প্রেস
ক্লাবে বাংলাদেশ শান্তি পরিষদ
আয়োজিত এক সভায় বক্তব্যে তিনি এই
অভিযোগ করেন।
আরবিতে দেওয়া রামাদানের বক্তব্য অনুবাদ
করে দেন ফিলিস্তিন দূতাবাসের অনুবাদক
ইব্রাহিম হেলাল।
রামাদান স্বাধীন ফিলিস্তিনের পক্ষে
অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের সরকার ও
জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করার
ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য এবং শান্তি
শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ
সরকারের গৃহিত সকল পদক্ষেপের প্রতি
আমাদের সমর্থন জানাচ্ছি।
“তবে জোর দিয়ে আরও বলতে চাই, এই সব
সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলে রয়েছে ইসরাইল
ও তার দোসররা, যারা শান্তিপ্রিয় মানুষের
জন্য ত্রাস ও সন্ত্রাসের সৃষ্টি করে।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে পাশে রেখে
বক্তব্য দেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। মন্ত্রী
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
বাংলাদেশে সন্ত্রাসবাদ নিয়ে করা
মন্তব্যটি যথাযথভাবে অনুবাদ হয়েছে কি না-
অনুষ্ঠানের পর তা থেকে জানতে
চাওয়া হলে রামাদান ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি
মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি
সারওয়ার আলীও বক্তব্য রাখেন।
১৯৪৭ সালের জাতিসংঘে গৃহীত প্রস্তাবে
ফিলিস্তিনিরা ‘চরম অন্যায়’র শিকার
হয়েছিল দাবি করে রামাদান বলেন, “এর মূল
বক্তব্য ছিল, ফিলিস্তিন ভেঙে দুই রাষ্ট্র
করা, যার বড় অংশ থাকবে ইহুদিদের দখলে,
আর ছোট অংশটি থাকবে আরবদের দখলে।
“অথচ তখন আরবদের সংখ্যা ইহুদিদের তুলনায়
অনেক বেশি ছিল। আর এভাবেই জাতিসংঘ
তার মালিকানাভুক্ত নয়, এমন একটি ভূখণ্ড
তার প্রকৃত অধিকারীকে বঞ্চিত করে অন্য
একটি জাতিকে দেয়। অথচ এই ভূখণ্ডে বঞ্চিত
জাতিটির অধিকার খ্রিস্টপূর্ব ৪ হাজার বছর
পূর্ব থেকেই স্বীকৃত।”

শেয়ার করুন

পাঠকের মতামত