আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে নেপাল -প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে নেপাল -প্রধানমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে নেপাল তাদের আঞ্চলিক
বিমানবন্দর হিসেবে ব্যবহার করতে পারে বলে
জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি
আরও বলেন, যোগাযোগের জন্য চট্টগ্রাম ও
মংলা সমুদ্রবন্দরও ব্যবহার করতে পারে
প্রতিবেশী দেশটি। বাংলাদেশে নিযুক্ত
নেপালের বিদায়ী রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ
গতকাল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে
তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে
গেলে তিনি এসব কথা বলেন বলে
জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। খবর
বাসস ও বিডিনিউজের। সাংবাদিকদের ইহসানুল করিম
জানান, বৈঠকে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন,
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে
নেপাল। দুর্যোগ মোকাবেলায় নেপালকে
আরও সহায়তা করতে প্রস্তুত রয়েছে
বাংলাদেশ। নেপালের নতুন সরকারকে স্বাগত
জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আশা প্রকাশ
করেন, তারা নেপালের জনগণের আকাঙ্ক্ষা
পূরণে সক্ষম হবে এবং নেপালকে সমৃদ্ধির
দিকে নিয়ে যাবে।
ইহসানুল করিম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নেপালের
সহায়তার কথা স্মরণ করেন। এ সময় তিনি সার্কভুক্ত
দেশগুলোর উচ্চ পর্যায়ে আরও যোগাযোগ
বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। শেখ হাসিনা
আরও বলেন, তিনি সব সময়ই নেপাল ও ভুটানের
পক্ষে কথা বলেন, এমনকি ভারতের সঙ্গে
দ্বিপক্ষীয় বৈঠকেও।
সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত নেপালের রাষ্ট্রপতি
বিদ্যাপতি ভাণ্ডারি ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির
দুটি অভিনন্দনবার্তা শেখ হাসিনাকে হস্তান্তর
করেন। বাংলাদেশের সামাজিক ও নারীর
উন্নয়নে এবং মধ্যম আয়ের দেশের দিকে
এগিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার 'প্রাজ্ঞ'
নেতৃত্বের প্রশংসাও করেন নেপালের বিদায়ী
রাষ্ট্রদূত।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর
রিজভী ও কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম
উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত