আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নেপালে ভারতীয় ৪২টি টিভি চ্যানেল বন্ধ

নেপালে ভারতীয় ৪২টি টিভি চ্যানেল বন্ধ

নেপাল - ভারত টালমাটাল

নেপালের কেবল অপারেটররা ৪২টি ভারতীয় টিভি চ্যানেল বন্ধ
করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, গতকাল ১৩
জওয়ানকে আটক করে নেপালী
সীমান্তরক্ষী বাহিনী। সশস্ত্র সীমাবল বা
এসএসবি জওয়ানরা অস্ত্রসহ সীমান্তে
অনুপ্রবেশ করার অভিযোগে তাদের আটক
করে নেপালের সীমান্তরক্ষী বাহিনী।
একইদিনে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে
দেয়া এবং জওয়ানদের আটক করার ঘটনায় ব্যাপক
চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নেপালের কেবল টিভি সমিতির প্রেসিডেন্ট
সুধীর পারজুলির জানান, অনির্দিষ্টকালের জন্য
ব্ল্যাকআউট করা হয়েছে। তার দাবি, ভারত
নেপালের সার্বভৌমত্বের মধ্যে ঢুকে
পড়েছে। এজন্য আমরা ভারতীয় চ্যানেল
সম্প্রচার বন্ধ করে দিয়েছি। নেপালের তথ্য
এবং প্রযুক্তি মন্ত্রী সেরধন রাই এটা কেবল
অপারেটরদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে
মন্তব্য করেছেন। এই সিদ্ধান্তে সরকারের
কোনো ঐক্যমত্য নেই বলেও তিনি
জানিয়েছেন।
এদিকে, মিডিয়াসূত্রে প্রকাশ, গতকাল (রোববার)
সকাল ৭টা নাগাদ কিষাণগঞ্জ জেলা সীমান্ত
এলাকায় টহলদারি এসএসবি জওয়ানদের আটক
করে নেপালি বর্ডারগার্ড ফোর্স। পরে
তাদের নেপালের আর্মড পুলিশ ফোর্স
এপিএফ ক্যাম্পে রাখা হয়। প্রথমে এসএসবি
মহানির্দেশক বিডি শর্মাকে উদ্ধৃত করে সংবাদ
সংস্থা পিটিআই জানিয়েছিল, নেপালি
সীমান্তরক্ষী বাহিনী ২ জন এসএসবি
জওয়ানকে আটক করেছে। যদিও গতকাল দুপুর
১২টায় বিডি শর্মাকে উদ্ধৃত করেই এসএসবি’র
টহলরত ১৩ জওয়ানকে আটক করার খবর নিশ্চিত
করা হয়।
বিভিন্ন অনলাইন গণমধ্যমে প্রকাশ, ভারতীয়
জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে
ভুলবশত নেপালের ঝাপা এলাকায় ঢুকে পড়ে।
নেপালি কর্তৃপক্ষ বিষয়টির সত্যাসত্য খতিয়ে
দেখে অবশেষে দীর্ঘ ৬ ঘণ্টা পর তাদের
ছেড়ে দিয়েছে।
সূত্রে প্রকাশ, এসএসবি জওয়ানদের আটক
করার পরে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে নেপালি
দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়।
গতকাল দুপুরে ওই জওয়ানদের ভারতীয়
দূতাবাসে হস্তান্তর করা হয়। এসএসবি’র আইজি
(অপারেশন) দীপক কুমার ওই জওয়ানদের ছাড়া
পাওয়ার খবর নিশ্চিত করেছেন।
নেপালে নয়া সংবিধান গ্রহণকে কেন্দ্র করে
সেদেশের মদেশী জনগোষ্ঠী
বিক্ষোভ, প্রতিবাদ চালিয়ে যাওয়ার ফলে ভারত-
নেপাল সীমান্তপথে দীর্ঘদিন ধরে
অবরোধ সৃষ্টি হয়েছে। এর ফলে ভারত
থেকে পণ্যবাহী ট্রাক নেপালে ঢুকতে না
পারায় জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয়
জিনিষের চরম সঙ্কট সৃষ্টি হয়েছে। ভারতের
বাধার ফলে নেপালে নিত্যপ্রয়োজনীয়
জিনিষ ঢুকতে পারছে না বলে অভিযোগ
করেছে নেপালি কর্তৃপক্ষ। ভারত অবশ্য
অবরোধের পেছনে তাদের কোনো
ভূমিকা নেই বলে নেপালের অভিযোগ
উড়িয়ে দিয়েছে। সূত্র : আরআইআইবি।

শেয়ার করুন

পাঠকের মতামত