আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ঢাকার আদালতের হাজত থেকে পালিয়েছেন আসামি পুলিশের এসআই

ঢাকার আদালতের হাজত থেকে পালিয়েছেন আসামি পুলিশের এসআই

পুরান ঢাকার কোর্ট হাজত থেকে পালিয়ে
গেছেন কাফরুলের ব্যবসায়ী ফারুক
হোসেন কামাল হত্যা মামলার চার্জশিটভুক্ত
আসামি পুলিশের সাবেক এসআই রেজাউল
করিম। গতকাল রবিবার আদালতে
আত্মসমর্পণের কয়েক ঘণ্টার মধ্যেই এ
ঘটনা ঘটে। এদিকে এ মামলার তিন আসামির
বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠন করা
হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু
হলো।
আদালত সূত্র জানায়, গতকাল ঢাকার ৫ নম্বর
বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ
করেন কাফরুল থানার সাবেক এসআই মো.
নুরুজ্জামান ও মো. রেজাউল করিম
পাটোয়ারী এবং সোর্স বাবু ওরফে রতন
ওরফে বাবু মিয়া। আদালত তাঁদের জামিনের
আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর
নির্দেশ দেন। এরপর ওই তিনজনকে
আদালতের হাজতখানায় নিয়ে রাখা হয়। কিন্তু
সন্ধ্যার দিকে হাজতখানা থেকে পালিয়ে যান
রেজাউল।
ঢাকার জজ কোর্ট হাজতের দায়িত্বে থাকা
এসআই মোফাখখর এ বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি জানান, এসআই রেজাউল
করিমকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায়
কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হবে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার
(প্রসিকিউশন) এ এইচ এম কামরুজ্জামান
বলেন, হাজতখানায় ঢোকানোর পর
রেজাউল আসামি হিসেবে নিজের পরিচয়
গোপন করে পুলিশ পরিচয় ব্যবহার করে
প্রহরীদের ফাঁকি দেন। তিনজনের
মধ্যে রেজাউল বেরিয়ে আসেন এবং
গেটে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলকে
বলেন, ‘আমি একজন দারোগা, প্রস্রাব করার
জন্য ভেতরে ঢুকেছিলাম।’ এই বলে
বেরিয়ে যান রেজাউল। রেজাউল পালালেও
নুরুজ্জামান ও রতন হাজতে থেকে যান।
আদালত সূত্র জানায়, পুলিশ হেফাজতে
নির্যাতন করে কাফরুল এলাকার ব্যবসায়ী
ফারুক হোসেন কামালকে হত্যার
অভিযোগে করা মামলায় ঢাকার ৫ নম্বর
বিশেষ জজ আদালতের বিচারক ড. মো.
আকতারুজ্জামান প্রথমে তিন আসামির জামিন
আবেদন নাকচ করেন। পরে সরাসরি হত্যার
অভিযোগে দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিদের
বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর
আগে আসামিদের বিরুদ্ধে সরাসরি হত্যার
অভিযোগ পড়ে শোনালে তাঁরা
নিজেদের নির্দোষ দাবি করেন।
২০১২ সালের ১৮ এপ্রিল ঢাকার সিএমএম
আদালতে হত্যার অভিযোগে আসামিদের
বিরুদ্ধে নালিশি মামলা করেন নিহত ফারুকের
বড় বোন পারভীন হক। পরে আদালত
মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণের জন্য
কাফরুল থানার ওসিকে নির্দেশ দেন। এ
মামলায় গত ১ মার্চ সিআইডি তিন আসামির
বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার অভিযোগে বলা হয়, চাঁদপুর জেলার
ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামের মৃত
জামাল হকের ছেলে ফারুক রাজধানীর
কাফরুল এলাকায় থেকে ঠিকাদারির ব্যবসা
করতেন। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি
সন্ধ্যায় আসামি এসআই নুরুজ্জামান, এসআই
রেজাউল করিম ও সোর্স রতন ফারুককে
কাফরুল থানায় নিয়ে যান এবং ৫০ হাজার টাকা ঘুষ
দাবি করেন। টাকা না দিলে ফারুককে মেরে
ফেলার হুমকি দেন। পুরো টাকা দিতে না
পারায় ফারুকের ওপর নির্যাতন চালায় পুলিশ।
এরপর ২১ ফেব্রুয়ারি ফারুককে কাফরুল থানার
৫৭(২)১২ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে
পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। কিন্তু আদালত
আসামির শরীরে জখমের চিহ্ন দেখে
পুলিশের আবেদন খারিজ করে ফারুককে
কারাগারে পাঠান। ২২ ফেব্রুয়ারি কারাগারে
ফারুক অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা
হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৮
ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে ভর্তি করা হলে সেদিন রাতে মারা
যান ফারুক। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিরা
চার্জশিট দাখিল করা পর্যন্ত হাইকোর্ট
থেকে জামিনে ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত