আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

বিএনপি ইসির সঙ্গে সংলাপে অংশ নেবে না

বিএনপি ইসির সঙ্গে সংলাপে অংশ নেবে না

দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেবে না বিএনপি। তাদের পর্যবেক্ষণ, ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে না, তাই সংলাপ করে কোনো লাভ নেই। দলের এ সিদ্ধান্তের কথা বুধবার (২৯ মার্চ) সংবাদ সম্মেলনে করে আনুষ্ঠানিকভাবে জানাবে বিএনপি।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে বিএনপির ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। স্থায়ী কমিটির সূত্রে জানা গেছে, বৈঠক শুরুতে নির্বাচন কমিশন থেকে সংলাপের আহ্বান জানিয়ে দেওয়া চিঠির প্রসঙ্গ তুলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠির বিষয়ে করণীয় সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যের মতামত জানতে চাওয়া হয়।

তখন সদস্যরা নির্বাচন কমিশন সংলাপে অংশ না নেওয়ার মতামত দেন। তবে, স্থায়ী কমিটির কোনো-কোনো সদস্য নির্বাচন কমিশন সংলাপের চিঠির জবাবে লিখিতভাবে- সরকার পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়কসহ বিএনপির ১০ দফা দাবিগুলো জানানোর পক্ষে মত দেন। কিন্তু শেষ পর্যন্ত বৈঠক সিদ্ধান্ত হয়, বিএনপির সংলাপেও অংশ নেবে না ও কোনো চিঠিও দেবে না। এছাড়া বৈঠকে রাজনীতিবিদের সম্মানে ইফতারের আয়োজন নিয়েও কথা হয়েছে। সেখানে স্থায়ী কমিটির অনেক সদস্য এই ইফতার না করার পক্ষে মতামত দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্টকে বলেন, নির্বাচন কমিশন সংলাপে অংশ নেওয়ার বিষয়ে স্থায়ী কমিটির বৈঠক নেওয়া সিদ্ধান্ত আগামীকাল সংবাদ সম্মেলনে করে জানাবেন দলের মহাসচিব।

নাম না প্রকাশ করার শর্তে বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেন, সরকারের কথার বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, এটা সবাই জানে ও বোঝে। ফলে, নির্বাচন কমিশন সঙ্গে সংলাপে যাওয়া অর্থহীন। আর নির্বাচন কমিশন চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিবকে। তাই দল থেকে চিঠির জবাব দেওয়ারও কিছু নেই।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় ভার্চুয়ালি অংশ নিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

গত ২৪ মার্চ বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলকে চিঠি দেন সিইসি। এরপর সোমবার (২৬ মার্চ) এক ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, এই সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন আবার সংলাপে নাটক করে। নির্বাচন কমিশন সংলাপের জন্য আমাদের চিঠি পাঠায়। আমরা তো বলেছি, সংকট একটাই—নির্বাচন কীভাবে হবে, কোন ব্যবস্থায় হবে। নির্বাচন অবশ্যই একটা তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। কথা বললে সেই বিষয়ে কথা হবে, অন্য কোনো বিষয়ে কথা নয়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত