আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির

কক্সবাজারে ছাত্রলীগ নেতার রগ কাটলো শিবির

কক্সবাজার শহরে রাজিবুল ইসলাম
মোস্তাক নামে এক ছাত্রলীগ নেতার
হাতের রগ কেটে দিয়েছে শিবির
কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে
বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা
জামায়াত অফিসে অগ্নিসংযোগ করেছে
ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বেশ
কয়েকটি দোকানও ভাংচুর করা হয়।
আতংকিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি
করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১০ জন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) শহরে
থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার
দিকে কয়েকজন শিবির কর্মী কক্সবাজার
সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ
সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাককে মারধর
করে হাতের রগ কেটে দেয়।
খবর পেয়ে ছাত্রলীগের বিক্ষুব্ধ
নেতাকর্মীরা মিছিল সহকারে গিয়ে
অতর্কিতভাবে শহরের হাসপাতাল সড়কের
জেলা জামায়াত অফিসে আগুন ধরিয়ে দেয়।
দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্রলীগের
সভাপতি ইশতিয়াক আহমদ জয় শিবির কর্মীরা
ছাত্রলীগ নেতা মোস্তাকের হাতের রগ
কেটে দিয়েছে বলে জানায়। সহকারী পুলিশ
সুপার ছত্রধর ত্রিপুরা বলেন, বর্তমানে
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে
অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা
হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত