আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিদেশী হত্যা খিলাফা'র সৈন্যদের কাজ: আইএস মুখপত্র

বিদেশী হত্যা খিলাফা'র সৈন্যদের কাজ: আইএস মুখপত্র

বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যাকান্ড খিলাফহ'র
সৈন্যদের কাজ এবং দেশটির ইসলামপন্থী
সংগঠনগুলোর মধ্যে একমাত্র জামা'তুল
মুজাহিদীনই যথার্থ 'জিহাদি' সংগঠন - ইসলামিক
স্টেটের মুখপত্র দাবিকে সাম্প্রতিক এক
নিবন্ধে এমনটাই বলা হয়।
দাবিকের সাম্প্রতিক দ্বাদশ সংখ্যায় 'বেঙ্গলে
জিহাদের পুনরুত্থান' নামের নিবন্ধে বাংলাদেশে
চেজারে তাভেলা ও কুনিও হোশি হত্যাকান্ডকে
'খিলাফাহ'র সৈন্যদের' দুটি পৃথক 'নিরাপত্তা দলের মহান
কাজ' বলে উল্লেখ করা হয়। এ দুটি আক্রমণ
'ক্রুসেডারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে'
বলে প্রশংসা করা হয়। নিবন্ধটিতে ঢাকার হোসেনি
দালানে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিলে হামলার কথাও
আছে।
বলা হয়, খিলাফাহ'র সৈন্যরা ইসলামিক স্টেটের
নেতৃত্বের আদেশ পেয়েই ক্রুসেডার ও তার
সহযোগীদের ওপর হামলা চালিয়েছে। এক
জায়গায় বলা হয় বেঙ্গলের সরকার যতই বলুক
'বাংলাদেশে আইএস নেই', কিন্তু 'তিউনিসিয়া থেকে
বেঙ্গল পর্যন্ত আইএস আছে এবং থাকবে'।
দাবিকের এই নিবন্ধটিতে বাংলাদেশকে 'বেঙ্গল'
বলে উল্লেখ করা হয়, এবং জেএমবি ছাড়া অন্য
সংগঠনগুলোকে প্রকৃত ইসলামী সংগঠন নয় বলে
বলা হয়।
নিবন্ধে ২০০১ সালে ক্ষমতাসীন হওয়া বিএনপি-জামাত
সরকারকে 'মুরতাদদের কোয়ালিশন' বলে
উল্লেখ করা হয়। জামায়াতে ইসলামী বাংলাদেশকে
'তথাকথিত মুসলিম ব্রাদারহুডের একটি উপমহাদেশীয়
সংস্করণ' অভিধা দেয়া হয় এতে। জামায়াত নেতা মতিউর
রহমান নিজামীর একটি ছবির শিরোনামে তাকে
মুরতাদদের নেতা বলে আখ্যায়িত করা হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে আখ্যায়িত করা হয়
'সীমালংঘনকারী' হিসেবে।
এতে বলা হয়, ১৯৮০র দশকে আফগানিস্তানের
জিহাদে বাংলাদেশের অনেকে অংশ নিয়েছিলেন ।
তবে তখন বেঙ্গল-এ কোরান ও সুন্নাহর
ভিত্তিতে 'সঠিক' কোন জিহাদী সংস্থা ছিল না। তবে
১৯৯০ এর দশকে শায়খ আবদুর রহমান জামাতুল
মুজাহিদীন নামে যে সংগঠন তৈরি করেন -তার প্রশংসা
করে বলা হয়, এতে বেঙ্গল-এর মুসলিমদের
মধ্যে নতুন আশার আলো দেখা দেয়।
বলা হয়, শত শত বছর ধরে এই বেঙ্গল 'শির্ক ও
বিদাতে নিমজ্জিত' ছিল - যার কারণ হিসেবে
ইউরোপীয় উপনিবেশবাদ এবং হিন্দু সাংস্কৃতিক
আগ্রাসনের কথা উল্লেখ করা হয়।
নিবন্ধে শায়খ আবদুর রহমানের নেতৃতত্বে 'যখাযথ
সামরিক প্রশিক্ষণ' দিয়ে মুজাহিদ তৈরি এবং 'সরকার,
আদালত এবং মানবরচিত আইনের বিরুদ্ধে' তাদের
'অপারেশনের' প্রশংসা করা হং।
শায়খ আবদুর রহমান এবং তার সহযোগীদের ফাঁসির
কথা উল্লেখ করে তাদের শহীদ হিসেবে
গ্রহণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়
নিবন্ধে।
এতে বলা হয়, এই ফাঁসি এবং 'মুজাহিদ আলেমদের
হত্যায়' জড়িত যে লোকেরা আল্লাহর সতর্কবাণী
উপেক্ষা করেছিলেন - কয়েক বছরের মধ্যেই
তাদের কয়েকজন সহ 'সীমালংঘনকারী'
সেনাবাহিনী এবং 'মুরতাদ' সীমান্তরক্ষী বাহিনীর
বহু অফিসার ও কমান্ডার এক বিদ্রোহে নিহত হন।
আরো বলা হয় 'মুরতাদ' বিএনপি ও জামাতের যে
লোকেরা এতে উল্লাস প্রকাশ করেছিলেন
তাদেরকেই আবার 'সীমালংঘনকারী' আওয়ামী
লীগের সরকার যাবজ্জীবন কারাদন্ড ও ফাঁসি
দিয়েছে।
স্পষ্টতই এতে বিডিআর বিদ্রোহ এবং ১৯৭১-এর
যুদ্বাপরাধের বিচারের প্রতি ইঙ্গিত করা হয়েছে
বলে মনে হয়।
ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইসলামিক
স্টেট 'খেলাফত' প্রতিষ্ঠা করেছে বলে দাবি
করে থাকে - যার প্রধান বা খলিফা হলেন আবু বকর
আল-বাগদাদি।

শেয়ার করুন

পাঠকের মতামত