আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নারীর সমর্থনে বাংলাদেশে নিযুক্ত ৯ নারী রাষ্ট্রদূতের ঘোষণা

নারীর সমর্থনে বাংলাদেশে নিযুক্ত ৯ নারী রাষ্ট্রদূতের ঘোষণা

শুধুমাত্র সমষ্টিগত
পদক্ষেপের মাধ্যমেই নারী ও মেয়েদের
প্রতি সহিংসতা চিরতরে নির্মূল করা সম্ভব’।
১৬ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা
বিরোধী কর্মতৎপরতায় বাংলাদেশে নিযুক্ত
নারী রাষ্ট্রদূতদের যৌথ নিবন্ধে এই কথা
জানানো হয়।
নয়টি জাতির প্রতিনিধিত্ব করে
বাংলাদেশে নিযুক্ত নয় রাষ্ট্রের নারী
রাষ্ট্রদূত জনসচেতনতার উদ্দেশ্যে এই নিবদ্ধ
লেখেন। নিবন্ধে অংশ নেন ভুটানের
রাষ্ট্রদূত মিজ পেমা শোডেন, ব্রাজিলের
রাষ্ট্রদূত মিজ ওয়ানজা ক্যাম্পোস দ্য
নব্রেগা, ডাচ রাষ্ট্রদূত মিজ হ্যান ফুগল
এস্কেয়ার, ফ্রান্সের রাষ্ট্রদূত মিজ সোফি
অবেয়ার, মালয়েশিয়ান রাষ্ট্রদূত ম্যাডাম
নোরলিন বিন্তি ওসমান, নেদারল্যান্ডসের
রাষ্ট্রদূত মিজ লিওনি মার্গারিটা
কুয়েলেনায়ের, নরওয়ের রাষ্ট্রদূত মিজ
মেরেটে লুন্ডিমো, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত
মিজ ইয়াসোজা গুনাসেকেরা এবং
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
তাদের পাঠানো যৌথ নিবন্ধে জানানো হয়,
নয়টি জাতির প্রতিনিধিত্ব করে
বাংলাদেশে নিযুক্ত নয় রাষ্ট্রদূত হিসেবে
আমরা অনেক বিষয় নিয়েই কাজ করছি। তবুও
আমরা এ ব্যাপারে একমত যে সারা বিশ্বে,
আমাদের দেশে এবং বাংলাদেশে নারীর
প্রতি সহিংসতার বিরুদ্ধে সাড়া দেওয়া ও
এর প্রতিরোধের প্রয়োজনীয়তা জরুরি
ভিত্তিতে আমলে নেওয়া উচিত।
গবেষণায় দেখা গেছে. নারীর প্রতি
সহিংসতা ভয়ানক আকারে সারা বিশ্বে
ছড়িয়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি
তিনজনের একজন নারী তার জীবন সঙ্গীর
দ্বারা শারীরিক বা যৌন নিপীড়নের
শিকার হন। বাংলাদেশে পরিসংখ্যান
ব্যুরো পরিচালিত নারীর প্রতি সহিংসতা
জরিপ ২০১১ অনুযায়ী বাংলাদেশে শতকরা
৮৭ ভাগ বিবাহিত নারী তাদের স্বামীর
হাতে নিগৃহীত হন। নারীর প্রতি সহিংসতা
রুখতে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে
পদক্ষেপ নিতে পারি।
দেশে এবং বিদেশে আমাদের সরকারগুলো
নারীর প্রতি সহিংসতা বিষয়ক সচেতনতা
বৃদ্ধিমূলক প্রকল্পে সহায়তা প্রদান করে,
নীতি নির্ধারকগণকে এই বিষয়ে শিক্ষা
দেয় যেন আইনি সহায়তা বাড়ানো যায়,
সেবাদানকারীদেরকে প্রশিক্ষণ দেয় যেন
তারা ভুক্তভোগীদের প্রয়োজনীয়তাগুলোকে
ভালোভাবে চিহ্নিত করতে পারে এবং
বিচার ও জবাবদিহিতা বৃদ্ধি করতে পারে।
আমরা সেই সকল প্রকল্পে অনুদান দেই যে
সকল প্রকল্প ভুক্তভোগীদের জন্য নিরাপদ
আশ্রয় ও কারিগরি শিক্ষা প্রদান করে এবং
ধর্মীয়, ব্যবসায়িক এবং সামাজিক
নেতাদের সঙ্গে কাজ করি যেন নারীর
প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা বন্ধ করা
যায়।আমরা এই উদ্যোগের সঙ্গে জড়িত
হয়েছি কারণ আরো একটি বিষয়ে আমরা
সকলে একমতঃ শুধুমাত্র সমষ্টিগত
পদক্ষেপের মাধ্যমেই নারী ও মেয়েদের
প্রতি সহিংসতা চিরতরে নির্মূল করা সম্ভব।

শেয়ার করুন

পাঠকের মতামত