আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মটমালিয়াট তালপাখার গ্রাম

মটমালিয়াট তালপাখার গ্রাম

সড়কের ধারে, বাড়ির উঠান, বারান্দা ও বাগানে বসে তালপাতার পাখা তৈরি করছেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। কেউ তালপাতা পানি দিয়ে ভেজাচ্ছেন। কেউ রোদে শুকাচ্ছেন। অনেকে তা কেটে রাখছেন, বাঁশ চিরে শলা তৈরি করছেন। কেউবা সুতা ও বাঁশের শলায় রং লাগাচ্ছেন। বিক্রির জন্য বোঝা বাঁধছেন অনেকে। গরমের মৌসুমে কুমারখালীর মটমালিয়াট গ্রামের পরিচিত দৃশ্য এটি। উপজেলা শহর থেকে চার কিলোমিটার দূরে গ্রামটি।


মটমালিয়াটে কথা হয় ফরিদা খাতুনের সঙ্গে। তিনি বলেন, তাঁর বাবা সুকচাঁদ ৯০ বছর আগে প্রথম পাখা তৈরি করেন। তাঁর কাছ থেকে চাচা, ভাই, ভাতিজা শিখেছেন। এখন গ্রামের সবাই তৈরি করেন। ছেলে আবুল কালাম আজাদ বলেন, তিনি ৪৫ বছর ধরে পাখা তৈরি করছেন। প্রতিটিতে ৮-১০ টাকার বাঁশ, তার, মোম, সুতা ও পাতা লাগে। পাইকারি ১২-১৪ ও খুচরা ২০-২৫ টাকায় বিক্রি হয়। সপ্তাহে ১২শ পর্যন্ত পাখা তৈরি করেন। মৌসুমে দেড় থেকে ২ লাখ টাকা বিক্রি হয়।
আধুনিক বিজ্ঞানের নিত্যনতুন আবিষ্কারে গরমে শীতল হওয়ার অনেক যন্ত্র বাজারে এসেছে। তবে তালপাখার চাহিদা রয়ে গেছে। এ কারণে মৌসুমে মটমালিয়াট গ্রামে এখন তালপাখা তৈরির ধুম। গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার ছয় মাস পাখা তৈরি করে। আশপাশের মটমালিয়াট, বানিয়াকান্দি ও সন্তোষপুরের অর্ধশতাধিক পরিবারও এতে যুক্ত। সংশ্লিষ্টরা জানান, গ্রামগুলোয় ছয় মাসে প্রায় ৩০ লাখ পাখা তৈরি হয়। এর বাজারমূল্য সাড়ে ৩ থেকে ৪ কোটি টাকা।

গ্রামের আবুল হোসেন (৭৫) বলেন, তিনি চাচা সুকচাঁদের কাছ থেকে পাখা তৈরির কাজ শেখেন। দশম শ্রেণির ছাত্রী জেসমিন খাতুনের ভাষ্য, সে পড়াশোনার পাশাপাশি পাখায় রং লাগানোর কাজ করে। সংসারের কাজের পাশাপাশি পাখা ধোয়া ও সেলাইয়ের কাজ করেন গৃহবধূ আবেদা খাতুন। এতে দিনে তিনি ১৫০ থেকে ২০০ টাকা পান। অষ্টম শ্রেণির তামিম হোসেন জানায়, সে দিনে প্রায় ১০০ থেকে ১২০টি পাখায় তার বাঁধতে পারে। এতে ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়।

কারিগররা বলছেন, হাতপাখা তৈরির কাজ শুরু হয় ফাল্গুন মাসে, চলে ভাদ্র-আশ্বিন পর্যন্ত। অন্য সময় তাঁরা কৃষি, ব্যবসাসহ অন্য কাজ করেন। কারিগর আব্দুল হান্নান বলেন, আগের তুলনায় পাখার দাম বেড়েছে। বেড়ে গেছে কাঁচামাল ও নিত্যপণ্যের দামও। প্রণোদনা ও কম সুদে ঋণ পেলে কাঁচামাল ও পণ্য সংরক্ষণ করে বেশি লাভবান হতেন তাঁরা।

জেলা ও বাইরের বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল সংগ্রহ করেন কারিগররা। প্রতিটি তালের পাতা কেনেন ৫ থেকে ৮ টাকায়। একটিতে ৮ থেকে ১০টি পাখা হয়। বাঁশ কেনেন প্রতিটি ১৫০ থেকে ২০০ টাকায়। এ পাখা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও বিক্রি হচ্ছে। প্রতিটি পরিবার ছয় মাসে অন্তত ১৫ হাজার করে পাখা তৈরি করে।

সোমবার বিকেলে মটমালিয়াট গ্রামে দেখা মেলে ব্যাপারী আব্দুল মুন্নাফের সঙ্গে। তিনি জানান, ৩৭ বছর ধরে পাখার ব্যবসা করছেন। ১০ থেকে ১৪ টাকায় কিনে শহরে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করেন।

ইউএনও বিতান কুমার মণ্ডল বলেন, হাতপাখা তৈরির কাজ করে পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হচ্ছে। জনপদের ঐতিহ্যও টিকিয়ে রেখেছে। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে উপজেলা প্রশাসন উদ্যোক্তা অ্যাপস, ম্যাপস ও মেলার ব্যবস্থা করেছে। প্রয়োজনে সহজ শর্তে তাঁদের ঋণের ব্যবস্থা করা হচ্ছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত