আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিজয় দিবসে আসছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গেম

বিজয় দিবসে আসছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে গেম

১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর রাত ২টা ১৫
মিনিট। বরিশালের শনিরচর গ্রাম, যা
মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের অধীন।
পাঁচজনের কমান্ডো দলের প্রত্যেকের মুখে
কালো কালি মাখা। দুজনের হাতে লাইট
মেশিনগান, একজনের হাতে একটা হেভি
মেশিনগান, আর বাকি দুজনের কাছে
স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল। প্রত্যেকের
বেল্টেই তিনটি করে গ্রেনেড। গ্রেনেড
দামি জিনিস, তাই সাবধানে খরচ করতে হয়।
নেহাত দায়ে না পড়লে ব্যবহার করার অনুমতি
নেই। কবির, বদি, সজল, তাপস আর শামসু
কমান্ডো বাহিনীর পাঁচজনের নাম হলেও
মিশনে এক অন্যকে স্পেসিফিক কল সাইন
ধরে ডাকতে হয়। কমান্ডো লিডার শামসু, তার
নামেই বাহিনীর লোকমুখে নাম শামসু
বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর
বাঙালি অফিসার শামসুল আলম, সাধারণ
শ্রমিক কবির মিয়া, মেডিকেল শিক্ষার্থী
তাপস মৈত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী সজল ওরফে মাহবুব চৌধুরী, ইস্ট
পাকিস্তান ইউনিভার্সিটি অব
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের
শিক্ষার্থী বদিউজ্জামান ওরফে বদি।
মধুমতীর পাশে শনিরচর গ্রামে একটা স্কুলে
থাকা পাকিস্তানি আর্মির ক্যাম্প তাদের
দখল করে নিতে হবে। যাতে বরিশালে
মুক্তিবাহিনীর পেনিট্রেট করার পথ
পরিষ্কার হয়ে যায়। ফলে ডাক পড়েছে
‘শামসু বাহিনীর’।
এমন গল্প নিয়েই বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
একদল শিক্ষার্থী তৈরি করেছেন ‘হিরোজ
অব ৭১’ নামের একটি গেমস। পোর্টব্লিস
গেমস নামের প্রতিষ্ঠান থেকে
নির্মাতাদের তৈরি এটিই প্রথম
মুক্তিযুদ্ধবিষয়ক গেমস। প্রতিষ্ঠানের প্রকল্প
ব্যবস্থাপক ও ডেভেলপমেন্ট প্রধান মাশা
মুস্তাকিম গতকাল সোমবার প্রথম আলো কে
বলেন, ‘আমরা অনেক দিন ধরেই ফ্রিল্যান্স
আউটসোর্সিংয়ে গেম তৈরির কাজ করছি।
তবে এবারই প্রথম মুক্তিযুদ্ধের আবহ নিয়ে
আমরা হিরোজ অব ৭১ গেমটি তৈরি করলাম।’
আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে
গেমটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলেও
জানান তিনি। গেমটিতে মুক্তিযোদ্ধাদের
চরিত্রেই খেলতে পারবেন গেমাররা। গল্পের
আবহে তৈরি গেমটি গুগল অ্যান্ড্রয়েড প্লে
স্টোরে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যেই
গেমটির আইওএস সংস্করণও চালু হবে বলে
জানিয়েছেন নির্মাতারা। পুরো গেমটির
গল্প লিখেছেন ওমর রশিদ চৌধুরী। এ ছাড়া
ডেভেলপমেন্ট এবং অন্যান্য কাজে ছিলেন
রকিবুল আলম, আরিফুর রহমান, অপ্রতিম কুমার
চক্রবর্তী, অভিক চৌধুরী, আবদুল জাওয়াদ,
পাপনজিৎ দে, রেহাব উদ্দিন, তপেশ চক্রবর্তী
ও প্রিয়ম মজুমদার। গেমসটি আগামীকাল
থেকে গুগল প্লে স্টোরে https://goo.gl/
xSfQor ঠিকানায় পাওয়া যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত