আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ঝুঁকির মুখে দেশের অর্থনীতি

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ঝুঁকির মুখে দেশের অর্থনীতি

এলএবাংলাটাইমস

আগামীতে ডলারের বিপরীতে টাকার মান কমলে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে দেশের অর্থনীতি। কারণ সরকারের ঋণ ও ভর্তুকি ব্যয় বেড়ে যাবে। চাপের মুখে পড়বে আমদানি ব্যয়ও। এতে সরকারের বড় ধরনের আর্থিক বোঝা আরও বড় করে তুলবে। 

মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রার মান এক টাকা কমলে আগামী অর্থবছরে বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি গুনতে হবে ৪৭৩ কোটি টাকা। আর টাকার মান ১০ শতাংশ হ্রাস পেলে সরকারের মোট ঋণ থেকে অতিরিক্ত বেড়ে যাবে ৩ হাজার ৮০০ কোটি টাকা, যা সরকারের জন্য বড় ধরনের দায় সৃষ্টি করতে পারে।

আর্থিক ঝুঁকি ও প্রশমন কৌশল’ নামে প্রতিবেদনে আগামী অর্থবছরে অর্থনীতিতে কোন ধরনের ঝুঁকি আসতে পারে এবং তা নিরসনে কৌশল তুলে ধরা হয়েছে। সেখানে সরকারের প্রধান আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট যেসব ঝুঁকি রয়েছে তার ওপর আলোচনা করা হয়েছে। এই আর্থিক ঝুঁকি শনাক্তের ক্ষেত্রে আইএমএফ কাঠামো ২০০৮ অনুসরণ করা হয়।

মুদ্রা বিনিময় হার ওঠানামা করছে। আরও ঝুঁকি হচ্ছে আগামীতে বিনিময় হার বাজারভিত্তিক অর্থাৎ বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে। ওই সময় ডলারের মূল্য কিছুটা বাড়তে পারে। সেটি হলে সরকারের ভর্তুকি ব্যয়, রাজস্ব খাত, আমদানি খাত, ঋণসহ সার্বিক অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দেবে।

মেগা প্রকল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে মুদ্রা বিনিময় হার। কারণ এই প্রকল্পগুলো আমদানি করা পণ্যের ওপর ব্যাপক হারে নির্ভরশীল। এভাবে ব্যয় বেড়ে প্রকল্পগুলোতে অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি করতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত