আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩

বাংলাদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩

লালমনিরহাটে ভূমিকম্পের সময়
আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে
গিয়ে তিনজন মারা গেছেন।
ঢাকায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।
তাঁদের বেশির ভাগই ঢাকা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের
শিক্ষার্থী। আজ সোমবার ভোরে
সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকায় নিহত ব্যক্তির নাম আতিকুর
রহমান (২৩)। তাঁর বাড়ি জুরাইন
এলাকায়। রাজশাহীতে নিহত
ব্যক্তির নাম খলিলুর রহমান। তাঁর
বাড়ি শহরের মেহেরচন্ডী
এলাকায়। লালমনিরহাটে নিহত
ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। তাঁর
বাড়ি পাটগ্রাম উপজেলার
ঘোড়াবাড়ি গ্রামে।
ঢাকায় নিহত আতিকুরের
প্রতিবেশী রহমানের ভাষ্য,
ভূমিকম্পের সময় প্রায় ১০-১২ জন
একসঙ্গে দোতলা থেকে হুড়োহুড়ি
করে নামেন। এ সময় আতিকুর অসুস্থ
হয়ে পড়েন। সকাল পৌনে ৬টার
দিকে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত
চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা
করেন। আতঙ্কে একসঙ্গে ছুটোছুটি
করে নামতে গিয়ে আহত হয়েছেন
প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে
সাতজনকে ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। অন্যদের প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল
সূত্রে জানা গেছে, তাঁরা মাথা,
হাত-পাসহ শরীরের বিভিন্ন
জায়গায় আঘাত পেয়েছেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ)
মোজাম্মেল হক একজনের মৃত্যুর
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাশ হাসপাতালের জরুরি
বিভাগের মর্গে রাখা হয়েছে।
রাজশাহীর মেহেরচন্ডী এলাকায়
আতঙ্কে ঘর থেকে বের হওয়ার সময়
অসুস্থ হয়ে পড়েন খলিলুর রহমান
নামে এক ব্যক্তি। পরে তিনি
সেখানেই মারা যান। তিনি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ের
কর্মচারী। নিহত খলিলুরের
প্রতিবেশী রাজীব বলেন, তিনি
খাট থেকে নেমে জামাকাপড়
নিয়ে বের হওয়ার চেষ্টা
করছিলেন। এ সময় অসুস্থ হয়ে
সেখানেই মারা যান।
লালমনিরহাটে ভূমিকম্পের সময়   
বাড়ির আঙিনায় ছিলেন নুরুল
ইসলাম। আতঙ্কে অসুস্থ হয়ে তাঁর
মৃত্যু হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত