আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের ভাঙন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের ভাঙন

বিলীন হয়ে যেতে পারে সড়কটি

পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের ভাঙনটি বড় হচ্ছে। নতুন করে আরও ৪-৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পশ্চিম মুন্ডার ডেইল এলাকায় সড়কের প্রায় ১৫০ মিটার ভেঙে গেছে। ফলে সেখানকার প্রায় দুই হাজার পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে সড়কটিতে ভাঙন দেখা দেয়। এ সময় ৬০ মিটারের কাছাকাছি সড়ক ভেঙে গিয়েছিল। এসব ফাটল আজ আরও বড় হয়েছে। এদিকে সড়কের বিভিন্ন অংশে উপড়ে পড়া ঝাউগাছগুলো সংগ্রহ করা হচ্ছে বলে জানান, উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ খান।

স্থানীয় বাসিন্দারা জানান, মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে প্রভাবশালী অনেকে জমি কিনেছেন। তাঁদের কেনা জমি ভরাট করতে সড়কের পাশের সমুদ্রসৈকত থেকে অবাধে বালু তোলা হচ্ছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ ছাড়া সড়ক রক্ষায় স্থাপন করা জিও ব্যাগগুলোও ফেটে যেতে শুরু করেছে। ঘূর্ণিঝড় মোখার আঘাতেও সড়কটির একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছিল। রফিকুল ইসলাম নামের এক বাসিন্দা বলেন, এ ভাঙন রোধ করা না গেলে প্রায় দুই হাজার পরিবার হুমকিতে পড়বে। বন্ধ হয়ে যাবে চাষাবাদ। এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

কক্সবাজার শহর থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি দেখভালের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি বিশেষ ইউনিট। গতকাল সন্ধ্যা ছয়টার পর থেকে সড়কের ভাঙা স্থানে দুটি লম্বা জিও ব্যাগের মাটি ফেলার মাধ্যমে মেরামতকাজ শুরু করেছেন ওই ইউনিটের সদস্যরা।

আজ সকালে সরেজমিনে দেখা যায়, ভাঙন দেখতে আশপাশের লোকজন মেরিন ড্রাইভ সড়কে ভিড় করেছেন। টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে হাদুরছড়া বিজিবি ক্যাম্পের কাছে শ্মশান পর্যন্ত ২ কিলোমিটারের সড়ক ও পাশের ঝাউবাগানে প্রায় ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। জোয়ারের আঘাতে ঝাউগাছ উপড়ে ওই অংশের সড়কটি প্রস্থে অর্ধেক ভেঙে গেছে। ঢেউয়ের আঘাতে সড়কের কিছু অংশ সাগরে বিলীন হয়ে যাওয়ার দৃশ্যও চোখে পড়ে। সাগর উত্তাল থাকায় পাঁচ শতাধিক নৌকা সারিবদ্ধ করে সড়কের বিভিন্ন অংশে তুলে রাখা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। এতে মেরিন ড্রাইভের সাবরাং বাহারছড়া ঘাট, হাদুরছড়া ও পশ্চিম মুন্ডার ডেইল এলাকার বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর কাজ করছেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম বলেন, ভাঙন দ্রুত ঠেকানো না গেলে টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে মেরিন ড্রাইভ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকের দিনের মাধ্যমে কোনো ব্যবস্থা নেওয়া না হলে রাতে জোয়ারের আঘাতে সড়কটি বিলীন হয়ে যেতে পারে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত