আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে: তথ্যমন্ত্রী

যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠি দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে যত অপপ্রচারই হোক, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।

কানাডার টরন্টোতে আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার হয়, তার বেশিরভাগই বিদেশ থেকে। প্রবাসী বাংলাদেশিদের আমি এসব অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানাই।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তারপরও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি তেমনি। বর্তমানেও যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন মাসুদের পরিচালনায় কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুকী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে স্থানীয় একটি রেস্তোরাঁয় মন্ত্রী তার নিজের বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে কানাডায় বসবাসরতদের সঙ্গে প্রাতরাশ সভায় যোগ দেন।

প্রবাসে বসবাসরত প্রত্যেক বাংলাদেশিকে দেশের দূত হিসেবে অভিহিত করে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

প্রবাসীদের কানাডার মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কানাডার মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত এবং সক্রিয় হয়ে আপনারা বাংলাদেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবেন।

কানাডা প্রবাসী মোহাম্মদ আমিন মিয়া, শাহাবুদ্দিন আহমেদ, শওগাত আলী সাগর, গিয়াসউদ্দিন আহমেদ, শফি আহমেদ, এ এম এম তোহা, সাজ্জাদ হোসাইন, জহিরুল হক চৌধুরী, কাজী জহিরউদ্দিন, মিনারা বেগম প্রমুখ আলোচনায় অংশ নেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত