আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে: আইজিপি

আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন নির্বাচনকে ঘিরে জঙ্গিবাদের উত্থানের কোনো তথ্য পুলিশের কাছে নেই। জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা সংস্থা, র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। যদি কোনো তথ্য পাওয়া যায় তবে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি বান্দরবনে র‌্যাব জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে। পুলিশের তৎপরতায় মৌলভীবাজারে জঙ্গিরা সংগঠিত হতে পারেনি। আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছি। জঙ্গিরা কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার আগেই আমরা ব্যবস্থা গ্রহণ করতে পেরেছি।

সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

এ সময় আইজিপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার যে কোন অপচেষ্টাকে রুখে দেওয়ার সক্ষমতা বাংলাদেশে পুলিশের রয়েছে। এ জন্য আমাদের প্রস্তুতি রয়েছে এবং পুলিশ প্রস্তুত রয়েছে। বাংলাদেশে পুলিশের বর্তমানে প্রশিক্ষিত জনবল রয়েছে, লজিস্টিক ও প্রয়োজনীয় সরঞ্জমাদি রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। শতবর্ষের পুরনো পুলিশ বাহিনী অতীতে জনগণকে সাথে নিয়ে কাজ করেছে, আগামীতেও এক সাথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।

এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কম্যান্ডেন্ট বাসুদেব বণিক, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি স্মরণিকা ‘মাদুলা’-এর মোড়ক উন্মোচন করা হয়। সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুরভী উদ্যান প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত