আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

নির্বাচন সামনে রেখে প্রচারকাজের জন্য ‘মাস্টার ট্রেইনারদের’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন আওয়ামী লীগের

নির্বাচন সামনে রেখে প্রচারকাজের জন্য ‘মাস্টার ট্রেইনারদের’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন আওয়ামী লীগের

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারকাজের জন্য ‘মাস্টার ট্রেইনারদের’ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল আওয়ামী লীগ। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়। উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এবারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে এই উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল প্রচার দলের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ভোটারের কাছে ভোট চাওয়া হবে। প্রতিটি এলাকার জন্য একজন করে প্রচারকারী (ক্যাম্পেইনার) মনোনীত করা হবে। এসব প্রচারকারীকে প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের প্রশিক্ষকেরা। উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে একটি ‘মাস্টার ট্রেইনার’ গ্রুপ তৈরি করছে। যারা প্রতিটি জেলা–উপজেলা পর্যায়ে গিয়ে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে। এবং স্থানীয় প্রশিক্ষকেরা প্রচারকারীদের প্রচার করাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে, “রোড টু স্মার্ট বাংলাদেশ” নামে একটি কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচির আওতায় দলের প্রচার-প্রচারণা, ভোট প্রার্থনা ইত্যাদিসহ নানাবিধ উদ্যোগ ইতিমধ্যে শুরু করেছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। উপস্থিত ছিলেন ‘অফলাইন ক্যাম্পেইন’–এর ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবুবকর ও সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।

আজ প্রথম দফায় ১০০ শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ করা হয়। তারপর প্রধান সমন্বয়কারী শেখ হাসিনার উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এরপরে কারিগরি অধিবেশন এবং কর্ম অধিবেশন শুরু হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত