আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধে আমাকে সরাসরি হুমকি দেয়া হয়েছে

পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধে আমাকে সরাসরি হুমকি দেয়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অভিযোগ

ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে না রাখলে পদ্মাসেতু প্রকল্পে যুক্তরাষ্ট্র অর্থায়ন বন্ধ করে দেয়ার সরাসরি হুমকি দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “কোনো একজন বিশেষ ব্যক্তির একটা ব্যাংকের এমডির পদে থাকা, না থাকার ওপর আমাকে সরাসরি থ্রেট করা হয়েছে। আমেরিকার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এসে আমাকে বলেছেন, ওই পদ দেয়া না হলে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়া হবে।”

শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে কাজী মাহাবুব উল্লাহ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ওই পদের বিষয়ে আদালত সিদ্ধান্ত দিয়েছিল। তিনি মামলা করে হেরে গেছেন, এর দায় কি সরকার বা বাংলাদেশের জনগণ নেবে? বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল, যে যত বাধাই দিক না কেন বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী।

শিক্ষার বিস্তারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে, এ কাজে সমাজের ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সু-শিক্ষিত জাতি ছাড়া কখনও দেশ গড়া সম্ভব নয়। সমাজের বিত্তবানদের নিজ নিজ গ্রামের দিকে তাকাতে, এলাকার দিকে তাকাতে বলবো, মানুষকে সহযোগিতা করতে বলব।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, যে বাংলাদেশকে নিয়ে স্বাধীনতার পর অনেকে হেয় প্রতিপন্ন করে কথা বলেছে, আজকে বাংলাদেশ আর সেই জায়গায় নেই। এটা সম্ভব হয়েছে কারণ আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। যে সংগঠন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে বিজয় এনেছে আজকে সেই সংগঠন সরকারে আছে বলেই, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করছি বলেই উন্নয়নের ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কেউ বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে, কাজী মাহবুব উল্লাহ স্মৃতি পদক পাওয়া চারজনকে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ বছর শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, গবেষণায় অধ্যাপক হাসিনা খান, সাহিত্য ও সাংবাদিকতায় লেখক আনিসুল হক এবং খেলাধুলায় বিশেষ অবদানের জন্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এ পদক লাভ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত