আপডেট :

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

প্রাকৃতিক দুর্যোগ বিষণ্ণতা-উদ্বিগ্নতা বাড়াচ্ছে

প্রাকৃতিক দুর্যোগ বিষণ্ণতা-উদ্বিগ্নতা বাড়াচ্ছে

বৈশ্বিক মহামারি করোনা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মুদ্রাস্ফীতি ইত্যাদি পুরো বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিচ্ছে। কর্মক্ষেত্রে তৈরি করেছে ঘাটতি। আয়-ব্যয়ের বৈষম্য মানুষের মধ্যে দুশ্চিন্তা, হতাশা, নিদ্রাহীনতা তৈরি করেছে। এ সব কারণে বিষণ্ণতা, উদ্বিগ্নতা, মাদকাসক্তি ইত্যাদি সমস্যায় আক্রান্ত হচ্ছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইএমসি হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এএসএম রিদওয়ান।

সিআইএমসি’র অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চলনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মানসিক স্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. আমির হোসেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী হোসাইন প্রমুখ।

সেমিনারের পর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে জরুরি বিভাগের সামনে এসে শেষ হয়। র‌্যালির পর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ফ্রি হেলথ চেকআপের উদ্বোধন করা হয়।

মূল প্রবন্ধে ডা. এএসএম রিদওয়ান বলেন, রোগের অনুপস্থিতিই সুস্বাস্থ্য নয়, সুস্বাস্থ্য পেতে হলে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে ভাল থাকতে হবে। মানসিক স্বাস্থ্য ভাল থাকলে আরও ভালভাবে কাজ করা যায়, সমস্যা সমাধান ও এগিয়ে যাওয়া যায়। দক্ষতার ঘাটতি বা দক্ষতার অপব্যবহার, কাজের অতিরিক্ত চাপ বা কম জনশক্তি, দীর্ঘ, অপরিবর্তনশীল বা অসামাজিক কর্মঘণ্টা, সহকর্মীদের থেকে কম সহযোগিতা পাওয়া, বৈষম্য, শারীরিক নিগ্রহ বা সহকর্মীদের দ্বারা কটাক্ষের শিকার, পদোন্নতি না পাওয়া বা চাকুরির অনিশ্চয়তা।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, সিআইএমসিতে ২০১৯ সালে মনোরোগবিদ্যা বিভাগ স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর এ বিভাগ মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। প্রায় ৪১০০ রোগী এ বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য দিবস পালন, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা সপ্তাহ পালন, নিয়মিত গবেষণার মাধ্যমে মানসিক রোগের অঞ্চলভিত্তিক কারণ ও তার প্রতিকারের চেষ্টা অব্যাহত আছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত