আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে : আইএমএফ

বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে : আইএমএফ

সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে যে, বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের (এপিডি) পরিচালক (এপিডি) কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, ‘আমি মনে করি, কর্মসূচির উদ্দেশ্য পূরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং কঠিন বৈশ্বিক পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতি সঠিক পথে রয়েছে।’

আজ বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের বার্ষিক সভা উপলক্ষ্যে ‘ইকোনমিক আউটলুক ফর এশিয়া প্যাসিফিক’ বিষয়ক সংবাদ সম্মেলনে আইএমএফের পরিচালক এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বাংলাদেশে কর্তৃপক্ষ সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তারা মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি কঠোর করেছে এবং নমনীয় বিনিময় হারের অনুমতি দিয়েছে।

শ্রীনিবাসন উন্নয়ন ও অবকাঠামো উভয় ক্ষেত্রে লক্ষ্যসমূহ অর্জনে সহযোগিতা করার জন্য রাজস্ব সংগ্রহ বাড়ানোর ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে, বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশসহ এ অঞ্চলের প্রতিটি দেশই চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, প্রতিটি দেশেরই প্রবৃদ্ধি-বর্ধক সংস্কার এগিয়ে নিতে অবশ্যই তাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।

তিনি আরও বলেন, নিম্নস্তর থেকে সরকারের রাজস্ব অনুপাত বৃদ্ধি পেলে সরকারি ঋণ নিয়ন্ত্রণে রেখে শিক্ষা ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে প্রয়োজনে অতিরিক্ত ব্যয় করার সুযোগ হবে। আগামী বছরগুলোতে বহুপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং ভূ-অর্থনৈতিক বিভক্তির প্রভাব প্রশমিত করা এশিয়ার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সে লক্ষ্যে এ অঞ্চলে আরও বেশি বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার যা অশুল্ক বাণিজ্য বাধা হ্রাস, সংযোগ বাড়ানো এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতি অপরিহার্য।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত