আপডেট :

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

আওয়ামী লীগ তার নীতিতে দুর্গ করে ফেলেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ তার নীতিতে দুর্গ করে ফেলেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্যে করে বলেছেন, অবরোধ করতে গেলে আপনারা নিজেরাই অবরোধে পড়ে যাবেন।

তিনি বলেন, 'অবরোধের ঘোষণা দিয়েছে তারা। আসুন; দেখি! অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধে পড়ে যাবেন। আওয়ামী লীগ তার নীতিতে দুর্গ করে ফেলেছে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্গ হয়ে গেছে। অবরোধ করলে অবরোধে আপনারাই আটকে যাবেন।’

‘মির্জা ফখরুলকে কি কেউ ভালোবাসে? সারাদিন তিনি মিথ্যা বলেন’- একথা উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, আইএমএফ বলেছে, দেশের অর্থনীতি সঠিক পথে আছে। অথচ বিএনপির মহাসচিব বলেছেন, দেশের অর্থনীতি ফোকলা। আসলে বিএনপিই ফোকলা হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে। ফাইনাল খেলা জানুয়ারিতে হবে।
আজ শনিবার বিকালে রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশে যেতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আইন মানতে হবে। নিয়ম হচ্ছে, জেলে গিয়ে আবেদন করতে হবে, যদি আদালত তাকে যেতে অনুমতি দেন, তাহলে সরকার কোনো বাধা দেবে না। কারণ, দেশে নিয়ম আছে, আইন আছে।

তিনি বলেন, যে বিএনপি মায়ের বুক খালি করে, বোনকে ভাই হারা করে, তাদের এই বাংলার মাটিতে ক্ষমতায় ফিরে আসার কোনো অধিকার নেই। বিএনপির অনশন কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনশনের ডাক দিয়ে সকালে হোটেল সোনারগাঁ থেকে খাবার এনে নাস্তা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় গিয়ে আবার কখন রাজখাবার খাবেন, সে অপেক্ষায় আছেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল আপনি শেখ হাসিনাকে সময় দেয়ার কে? সময় দেবে এদেশের জনগণ। এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা বলে, বাইরে এসে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। পদযাত্রায় কাজ হয়নি, গোলাপবাগের গরুর হাটেও কাজ হয়নি, এখন সরকার পতনে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য শেখ হাসিনা বিদেশে ঘোরাঘুরি করছেন, এমন কথাও বলেছেন মির্জা ফখরুল। কিন্তু ক্ষমতার জন্য বিদেশে যান না শেখ হাসিনা। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য, দেশের অর্থনীতির জন্য। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, সেটা এদের মনের জ্বালা বাড়িয়ে দিয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত