আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আগুন সন্ত্রাস, গুলি, নাশকতার মাধ্যমে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

আগুন সন্ত্রাস, গুলি, নাশকতার মাধ্যমে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘মানুষ এখন শিক্ষিত হয়েছে। তারা জানে কোথায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। সেই দিন ভুলে যান, ১০০ টাকা দিয়ে মানুষের ভোট কিনে নেওয়ার দিন শেষ। আগুন সন্ত্রাস, গুলি, নাশকতার মাধ্যমে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না’।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। বিএনপির লক্ষ্য হচ্ছে ক্ষমতা। আর তাদের দাবি একটাই শেখ হাসিনাকে সরাও, আওয়ামী লীগ সরকারকে সরাও। কিন্তু বিএনপি একবারও বলে না, ক্ষমতায় গেলে আমরা এই উন্নয়ন করব, মানুষের জন্য এটা-সেটা করব। বিএনপির চেষ্টা একটাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাও’।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড় শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আসলে বিএনপি গুলির মাধ্যমে, আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা আবারও সেই একই টেকনিক ব্যবহার করছে। কারণ, বিএনপি কখনো মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না’।

তিনি বলেন, ‘আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। আমরা চেষ্টা করছি ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে। দেশের জনগণ সচেতন হলেই কেবল ডেঙ্গু মোকাবিলা সম্ভব। করোনা, ডেঙ্গুর মতো আরও অনেক মহামারি আসতে পারে, কাজেই সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। ডেঙ্গুতে সারাদেশে দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে আর মৃত্যুবরণ করেছে ১ হাজার ১৫৮ জন মানুষ। পৌরসভার অনেক কাজ রয়েছে, সারা বছরেই মশা নিধনের কর্যক্রম অব্যাহত রাখতে হবে। এতে করে মশা কমবে আর ডেঙ্গুর প্রকোপও কমবে।’

পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত