আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নির্বাচনের জন্য যেটি মঙ্গলজনক ও সুবিধাজনক হবে সেটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে

নির্বাচনের জন্য যেটি মঙ্গলজনক ও সুবিধাজনক হবে সেটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে

এখনো পর্যন্ত নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেন, তবে নির্বাচনের জন্য যেটি মঙ্গলজনক ও সুবিধাজনক হবে সেটি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২২ অক্টোবর) দুপুরে খুলনার উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও উৎসবমুখর হবে। এছাড়া সকলের অংশগ্রহণ নিশ্চিতে আমরা সব দলকেই গত প্রায় দুই বছর ধরে আহ্বান করছি। যেটি এখনো চলমান রয়েছে। সব মিলিয়ে একটি ভালো নির্বাচন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

নির্বাচন কমিশনের ওপর যাদের আস্থা নেই তারা রঙ্গিন চশমা পরে আছেন উল্লেখ করে ইসি বলেন, তারা স্বচ্ছ দৃষ্টিতে দেখলে বর্তমান কমিশনের ওপর আস্থা পাবেন। একটি ভালো নির্বাচনে জন্য বর্তমান কমিশনের স্বচ্ছতা ও আন্তরিকতার কোনো অভাব নেই। এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে- সেগুলো নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। সেগুলোতে কমিশন ও সাধারণ মানুষ সন্তুষ্ট।

মিডিয়ার প্রধান ও সম্পাদকদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়ের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সেখানে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের জন্য প্রত্যাশিত অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়নি বলে ধারণাপত্র দিয়েছেন, তা বাস্তবতারই প্রতিচ্ছবি। তবে সকলের সহযোগিতা পেলে সর্বোচ্চ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার সক্ষমতা রয়েছে বর্তমান নির্বাচন কমিশনের।

এছাড়া আগামী ২৫ ও ২৬ তারিখ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, জেলা নির্বাচন কর্মকর্তা বেনজির আহমেদ ফারাজীসহ উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত