আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ঢাকায় বিশ্বব্যাংকের চারটি প্রকল্পে ৩০ কোটি টাকার দুর্নীতি

ঢাকায় বিশ্বব্যাংকের চারটি প্রকল্পে ৩০ কোটি টাকার দুর্নীতি

বিশ্বব্যাংকের চারটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক চিঠিতে এ দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। এ ধরনের দুর্নীতি ও অনিয়মের কারণে চারটি প্রকল্পের বরাদ্দকৃত ৩০ কোটি টাকা ফেরত চেয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের এ প্রকল্পগুলোর মধ্যে পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে ৩ কোটি ৫ লাখ টাকা, স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচিতে ২১ কোটি ৬৯ লাখ টাকা, জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পে ১ কোটি ৮৫ লাখ টাকা, এভিয়ান ইনফ্লুয়েনজা প্রতিরোধ ও প্রতিকার প্রকল্পে ২ কোটি ৮৪ লাখ টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছেন তারা। সংস্থাটির এক বিশেষ তদন্তে এ দুর্নীতি ধরা পড়ে। তাই এ অর্থ দ্রুত ফেরত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সদ্য বিদায়ী আবাসিক প্রতিনিধি ইউ ইয়োহানেস জাট। 

বিশ্বব্যাংকের ঢাকাস্থ কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ০.৭৫ শতাংশ বা তার থেকেও কম সুদে বিশ্বব্যাংক বিভিন্ন প্রকল্পে ঋণ দিয়ে থাকে, কিন্তু এ চার প্রকল্পে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ পাওয়ায় আমরা প্রকল্পগুলোর অর্থ ফেরত নিতে যাচ্ছি।

এ বিষয়ে অর্থনীতি সম্পর্ক বিভাগের (ইআরডি)  সংশ্লিষ্ট উইংয়ের এক কর্মকর্তা বলেন, এ চার প্রকল্পে বিশ্বব্যাংকের বরাদ্দকৃত অর্থ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতি এবং লুটপাট করেছে। এ কারণে বিশ্বব্যাংক তাদের বরাদ্দ ফেরত চেয়েছে।

তিনি বলেন, পরস্পর যোগসাজশে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ উত্তোলনসহ পদে পদে দুর্নীতি পেয়েছে। এজন্য অর্থ ফেরত নিতে চায় বিশ্বব্যাংক।

ঋণ চুক্তির সময় এসব প্রকল্পে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংক সতর্ক করে দিয়েছিল বলে জানা যায়, কিন্তু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সতর্কতা পাত্তা দেননি। তারা সুযোগ পেলেই অর্থ লুটপাট করে পকেটে ঢুকিয়েছে, যার খেসারত সরকারকে দিতে হচ্ছে।  তাতে একদিকে যেমন দেশের মর্যাদা হানি হয়েছে, অন্য দিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো দেশ।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের এ যাবত কালের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩০০ কোটি ডলার। এ প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রতি দিয়েছিল বিশ্বব্যাংক, কিন্তু পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক তাদের বরাদ্দ দেওয়া অর্থ ঋণ বাতিল করে।

শেয়ার করুন

পাঠকের মতামত