আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

পাথর আমদানি কমছে বাংলাবান্ধা স্থলবন্দরে

পাথর আমদানি কমছে বাংলাবান্ধা স্থলবন্দরে

দেশের একমাত্র চার দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় প্রায় দুই মাস ধরে পাথর আমদানিতে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন এলসি (ঋণপত্র) না পাওয়ায় পাথর আমদানি কমেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও সিএন্ডএজেন্ট সূত্রে জানা যায়, পাথরনির্ভর এ স্থলবন্দরটি নানা প্রতিবন্ধকতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরলেও ডলারসংকটের কারণে পাথর আমদানিতে স্থবিরতা তৈরি হয়েছে। আগের থেকে অনেক কম আমদানি হচ্ছে পাথর। যে সব ব্যবসায়ীর এলসি ছিল তারাই আমদানি করতে পারছেন। এতে পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমায় বেকার হয়ে পড়েছেন শত শত শ্রমিক।

চার দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধায় ঘুরে দেখা যায়, পাথর আমদানি কমে যাওয়ায় কর্মচঞ্চল্য নেই। স্থলবন্দরের ইয়ার্ডগুলোও ছিল অনেকটা ফাঁকা। পাথর আমদানির কারণে এসব ইয়ার্ড সব সময় কর্মচঞ্চল থাকে। বন্দরের শ্রমিকদেরও কর্মহীন অলস সময় পার করতে দেখা যায়। শ্রমিকরা বলছেন, পাথর কম আসায় তারা বেকার হয়ে পড়েছেন। এ সমস্যাটা দ্রুত নিরসন চান তারা। বন্দরের শ্রমিক নেতা ইদ্রিস আলী জানান, বাংলাবান্ধা স্থলবন্দরটি প্রধানত পাথরনির্ভর। এখানে কমপক্ষে ১০ হাজারের বেশি মানুষ কাজ করে সংসার চালান। লোড-আনলোড শ্রমিকরা বন্দরে ঠিকমতো ট্রাক না আসায় খুব দুর্ভোগে পড়ছেন। একদিন বন্দরে কাজ হলে পরের দিন দুদিনই কাজ পান না তারা। লোড-আনলোড শ্রমিক ছাড়াও পাথর ভাঙা কাজ করেন হাজার হাজার শ্রমিক। পাথর না আসায় তারাও ঠিকমতো কাজ করতে পারছেন না। তাই সৃষ্ট সমস্যা নিরসনে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

বাংলাবান্ধা সিএনএফ অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ডলারসংকটের কারণে বন্দরটিতে পাথর আমদানি কমে গেছে। যাদের আগের এলসি ছিল তারাই পাথর আমদানি করতে পারছেন। গত মাসে আমাদের আমদানি স্বাভাবিক থাকলেও বর্তমানে জাতীয় নির্বাচনসহ ডলারসংকটে নতুন এলসি না হওয়ায় তা কিছুটা কমে এসেছে। ডলারের সংকট কেটে নতুন করে এলসি দেওয়া শুরু হলে আবার আগের অবস্থায় আমদানি শুরু হবে।


বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, প্রায় দুই মাস ধরে পাথর আমদানি কমে যাওয়ার মূল কারণ হচ্ছে ডলারসংকট। ডলারের কারণে এলসিতে অনুমতি মিলছে না। এ কারণেই স্থগিত হয়ে যাচ্ছে আমাদের বাংলাবান্ধা স্থলবন্দরের পাথর আমদানি। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে, প্রাণ ফিরে পাবে বন্দরটি। বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও আগের তুলনায় পাথর আমদানি কিছুটা কমে গেছে। এখন গড়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০ থেকে ৩০ ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে। বর্তমানে আমদানি পণ্যের বেশির ভাগ পাথর। তারপরও পাথর আমদানি আগের তুলনায় কমেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত