আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সংরক্ষিত নারী আসনে দলের ত্যাগী কর্মীদের ওপরই আস্থা আ. লীগের

সংরক্ষিত নারী আসনে দলের ত্যাগী কর্মীদের ওপরই আস্থা আ. লীগের

সংসদে আওয়ামী লীগের নির্বাচিত আসনের অনুপাতে ৩৮ জনকে মনোনয়ন দিতে পারত দলটি। কিন্তু ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থন পাওয়ায় ৫০ আসনের ৪৮টিতেই বুধবার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বাকি দুই আসনে গতকাল বৃহস্পতিবার প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। আগেরবারের সংসদ সদস্য সালমা ইসলাম এবং দলের ভাইস চেয়ারম্যান নুরুন নাহার জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মনোনয়নের ক্ষেত্রে খুবই ভালো প্রার্থী বাছাই হয়েছে। নিঃসন্দেহে এটি কর্মীবান্ধব মনোনয়ন। যাঁরা দলের দুর্দিনে-দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছেন, যাঁরা কিছু পাননি, রাজনৈতিক পরিবারের হয়েও বঞ্চিত ছিলেন, জননেত্রী শেখ হাসিনা তাঁদের সুযোগ দিয়েছেন।’

জেলাভিত্তিক বিশ্লেষণ করে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

এ ক্ষেত্রে আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ দলের সহযোগী সংগঠনের ত্যাগী কর্মীরা গুরুত্ব পেয়েছেন। রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা পরিবার থেকেও প্রার্থী করা হয়েছে।

জোটের শরিকদের মধ্য থেকে জাতীয় নির্বাচনে গণতন্ত্রী পার্টির কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে নারী আসনে তাঁদের একজনকে প্রার্থী করা হয়েছে। তবে আলোচিত অনেক সেলিব্রেটি মনোনয়নপ্রত্যাশী হয়েও মনোনয়ন পাননি।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত