আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে গিয়ে ক্ষুব্ধ প্রতিনিধিরা

প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে গিয়ে ক্ষুব্ধ প্রতিনিধিরা

দশম গ্রেডের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে গিয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল। কিন্তু সেখানে স্মারকলিপি দেওয়ার মতো কোনো কর্মকর্তাকে না পেয়ে ক্ষুব্ধ প্রতিনিধিরা। বিষয়টিকে ‘প্রতারণা’ বলে উল্লেখ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। ১০ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন— মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।


পরে প্রাথমিক শিক্ষক আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, তাদের সঙ্গে প্রতারণা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে নেয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আর সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেয়া যায়নি। বিষয়টিকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলেও উল্লেখ করেন তিনি।
 
আন্দোলন বিষয়ে তিনি জানান, আপাতত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকি সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান শিক্ষক সমন্বয়ক মাহবুবুর রহমান।

এদিন ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন শিক্ষকরা। সকাল ১০টায় তাদের সমাবেশ শুরু হয়। এ সময় তাদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।


পাশাপাশি দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রার আল্টিমেটাম দেন শিক্ষকরা। সেই ধারাবাহিকতায় বিকাল ৪টার দিকে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেওয়া হয়। এ সময় গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষকদের। বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন। সেখান থেকে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত