আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লাভ বেশি হওয়ায় কৃষকদের মধ্যে মিষ্টি আলু চাষে আগ্রহ

লাভ বেশি হওয়ায় কৃষকদের মধ্যে মিষ্টি আলু চাষে আগ্রহ

শেরপুরে অধিক ফলন ও লাভ বেশি হওয়ায় কৃষকদের মধ্যে মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে। চলতি বছর জেলার পাঁচ উপজেলায় ২১২ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে।


এদিকে, চাষে অল্প খরচ, সেচ ও রাসায়নিক সার কম প্রয়োজন হওয়ায় উচ্চফলনশীল জাপানি কোকেই-১৪ জাতের মিষ্টি আলু চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা।


শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদি গ্রামের কৃষক কমেদ আলী (৫০) জানান, গতবছর দুইবিঘা জমিতে চাষ করেছিলেন জাপানি জাতের মিষ্টি আলু কোকেই-১৪। ফলন ভালো হওয়ায় অন্তত ৬০ হাজার টাকার আলু বিক্রি করেন। তাই এবছর তিনি ৩ বিঘায় মিষ্টি আলু চাষ করে লাখ টাকার আলু বিক্রির আশা করছেন।


ছবি: সংগৃহীত


সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চরের কৃষক হাসমত আলী (৪৮) জানান, মিষ্টি আলু চাষে বিঘাপ্রতি খরচ হয় ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় লাভ হয় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষকরাও মিষ্টি আলু চাষে আগ্রহী হচ্ছেন।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, পাশাপাশি জেলায় কৃষি বিভাগ মিষ্টি আলু চাষিদের নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-উপরিচালক মো. হুমায়ুন কবীর জানান, দেশে ও বিদেশে মিষ্টি আলুর ব্যাপক চাহিদা রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মিষ্টি আলু রফতানি করা সম্ভব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত