আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আমার ছেলেকে ফাঁসানো হয়েছে: শরিফুলের বাবা

আমার ছেলেকে ফাঁসানো হয়েছে: শরিফুলের বাবা

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তবে শরিফুলের বাবা বলেছেন, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তি তার ছেলে শরিফুল হলেও সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছিল, সে অন্য কেউ। তার ছেলে নন। তার ছেলেকে ফাঁসানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শরিফুল ইসলামের বাবা রুহুল আমিন ফকির ইত্তেফাককে জানিয়েছেন, ‘আমার ছেলের ডাকনাম সাজ্জাদ (শেহজাদ)। সে এতকিছু কেমনে করল, আমি তা বুঝে উঠতে পারছি না। সিসিটিভিতে যে ছেলেটিকে দেখছি, সে আমার ছেলে নয়। পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, সে-ই আমার ছেলে। সিসিটিভিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, তার মুখের ধরন আর চুলের স্টাইলের সঙ্গে আমার ছেলের কোনো মিল নেই। আমার ছেলে উলটে চুল আঁচড়াত। কপাল পর্যন্ত চুল রাখত না।’

শরিফুলের বাবা আরও বলেন, ‘গত বছর মার্চ-এপ্রিল নাগাদ শরিফুল ঝালকাঠির বাসা ছেড়ে চলে গিয়েছিল। পরে জানতে পারি ও ভারতে আছে। তবে ভারতের কোথায় আছে, অতশত বুঝতাম না। মাসের ১০ তারিখে শরিফুল মাইনে পেত। আর আমাদের প্রত্যেক মাসের ১২ তারিখের মধ্যে ১০ থেকে ১২ হাজার টাকা পাঠাত।’ শরিফুলের সঙ্গে শেষ কবে কথা হয়েছিল? এমন প্রশ্নের উত্তরে রুহুল আমিন বলেন, ‘গত শুক্রবার রাতে শরিফুল আমাকে ফোন করেছিল। জিজ্ঞেস করেছিল, ‘আব্বা কেমন আছ?’ এরপর আরও কিছু কথা হয়। আমি এমনিতে কম কথার মানুষ। তাই বেশি কথা হয়নি। তার পর থেকে আর ওর গলা শুনতে পাইনি।’

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, অভিযুক্ত শরিফুল বাংলাদেশের জেলা ও জাতীয় স্তরের কুস্তিগির ছিলেন। এ কথা বলতে অবাক হলেন রুহুল আমিন ফকির। তিনি বলেন, ‘আমাদের ঝালকাঠিতে কুস্তির তেমন প্রচলন নেই। তাই ওর কুস্তি করার প্রশ্ন নেই। ঈদের সময় দু-একবার হয়তো কুস্তি করেছে। আমাদের রাজধানী ঢাকাতে কুস্তি হয়। তবে শরিফুল ফুটবল খেলত। আর ও এসএসসি পাস করেছিল।’ ঝালকাঠিতে কী করতেন শরিফুল? তার বাবা জানান, ‘আমি ওকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। সেটা চালিয়ে যাত্রী আনা-নেওয়ার কাজ করত।’

একসময় খুলনা মিলে চাকুরি করা শরিফুলের বাবা রুহুল আমিন ফকির হতাশার সুরে বলেন, ‘সাইফ আলি খান একজন বিখ্যাত মানুষ, তার সাথে আমাদের সাজ্জাদের (শেহজাদ) কোন বিরোধ থাকতে পারে না। সে এলাকায় থাকাকালীন সময়ে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিল। বিভিন্ন সময়ে অত্যাচারিত হওয়ার কারণেই দেশে ছেড়েছে।’

  
তিনি আরও বলেন, ‘হামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পরই তার পক্ষে কারা আইনজীবী নিয়োগ দিয়েছেন সেটাও আমরা জানি না। তার গ্রেপ্তারের খবর আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আজকে ভারত থেকে কয়েকজন ফোন দিয়েছিল তারা জানিয়েছেন তাকে জেলে পাঠানো হয়েছে। এর আগে আমার ছেলেকে আদালতে উঠানো হয়েছে সে সময় সাজ্জাদ তাকে নির্দোষ দাবি করেছেন। আমরা আরও জানতে পেরেছি তাকে মেরে তার কাছ থেকে হামলা করার স্বীকারোক্তি নেয়া হয়েছিল।’


রুহুল আমিন ফকির বলেন, ‘কখনো আমার ছেলের নামে কোনো অভিযোগ বা নালিশ শুনিনি। আমি চাই, আমার ছেলে সঠিক বিচার পাক। ভারতে আমাদের কেউ নেই। আমরা খুব অসহায়। আমরা শুধু আল্লাহর ভরসায় আছি। ওনার কাছে আমরা সবাই দোয়া করছি। আমাদের আর্থিক পরিস্থিতি ভালো নয়। আজ আমার ছেলে কি বিচার পায়, দেখি। ভাবছি দু-এক দিনের মধ্যে ভারতীয় হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। আমার তিন ছেলে। শরিফুল ওরফে সাজ্জাদ হলো দ্বিতীয় সন্তান।’ শরিফুল এখনো বিয়ে করেননি বলেও জানান তার বাবা। 

 

এদিকে শরিফুলের আইনজীবী সন্দীপ শেখানে বলেছেন, ‘অভিযুক্ত যে বাংলাদেশি, তার কোনো প্রমাণ নেই। পুলিশের দাবি যে অভিযুক্ত ছয় মাস আগে মুম্বাইতে এসেছেন।’ অভিযুক্ত ব্যক্তির আইনজীবীর দাবি, শেহজাদ সাত বছর ধরে পরিবারের সঙ্গে মুম্বাইতে আছেন। সন্দীপ শেখানে আরও বলেছেন, ‘অভিযুক্তের নাগরিকত্ব বদল করে পুলিশ এ মামলার ফোকাস ঘোরাতে চাইছে।’ তার দাবি, শরিফুলের কাছ থেকে পুলিশ কোনো কিছু উদ্ধার করতে পারেনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত