আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

ফেব্রুয়ারিতেই সরকারি ও আধা-সরকারি দলের মধ্যে নির্বাচন: জিএম কাদের

ফেব্রুয়ারিতেই সরকারি ও আধা-সরকারি দলের মধ্যে নির্বাচন: জিএম কাদের

ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।


এ সময় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো, এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা, শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল যেখানে দল তার প্রতিপক্ষে নিজের দলের লোকের সঙ্গেই কম্পিটিশন করেছিল। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করেই। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা-সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ একেবারে নিউট্রাল গভর্মেন্টের আন্ডারে হয় তাহলে একপাশে থাকে একপক্ষ, আরেকপাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ-সরকারি পক্ষ এই ধরনের দুটি দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না। সে কারণে মনে করি এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্বনির্ধারিত দলের সম্ভাবনা আছে।


জিএম কাদের বলেন, সরকারি দল হলো, সরকার যাদেরকে গ্রহণ করেছে যে এনারা আমাদের নিয়োগকর্তা এবং অভিভাবক। তারা যে দল গছন করেছে, সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছে এবং সেই দলের দুজন অ্যাভাইজার এখনো মন্ত্রিসভায় আছেন। তারা যেখানেই যাচ্ছে, যেকোনো দলীয় সদস্য একেবারে সরকারি প্রটোকল পাচ্ছেন, সুযোগ-সুবিধা পাচ্ছেন। সরকারি দল হিসেবে যা পাওয়া দরকার সবই তারা পাচ্ছেন। তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দলটি আছে, তারা জামায়াতে ইসলামী এবং আরও কিছু দল। উনারা সরকারি দল হিসেবেই ফাংশন করছেন। আর আধা সরকারি দল হলো বিএনপি। তারা হান্ড্রেড পার্সেন্ট সরকারকে কন্ট্রোল করতে পারছেন না। কিন্তু মোটামুটি ৫০ ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছে। সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায়, সরকারের সঙ্গে আধা সরকারের একটা নির্বাচন হচ্ছে। এখনও ৫০ ভাগের বেশি লোককে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে। শেখ হাসিনার সময়েও তাই হয়েছে, এখনও তাই চলছে, শেখ হাসিনা ৫০ শতাংশকে বাইরে রাখার পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এখন প্রশাসনিক আদেশে করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত