আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড দেওয়া হবে: সালাহউদ্দিন টুকু

ক্ষমতায় এলে কৃষকদের ফারমার্স কার্ড দেওয়া হবে: সালাহউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কিংবা দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই ফারমার্স কার্ডের মাধ্যমে কৃষকরা সব সেবা পাবেন।

শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটীতে মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাক্সিনেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন টুকু।

তিনি বলেন, একদিক দিয়ে কৃষি উৎপাদনের সহযোগিতা পাবেন, অন্যদিকে কৃষি পণ্যগুলোর ন্যায্য মূল্যও পাবেন। খামারিরা স্বল্প সুদে ঋণ পাবেন। প্রান্তিক পর্যায়ে কেউ এসব সেবার উদ্যাগ নেয়নি ও দেয়নি। মানুষের কল্যাণের জন্য পদক্ষেপ নিচ্ছেন তারা। টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়নে এই সেবা দেওয়া হবে। আজ থেকে এটি শুরু হলো, তার আশা এটি অব্যহত থাকবে।

নির্বাচন নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আমরা নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তারা বিএনপিকে ভোট দিয়ে মনে করছে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে একটি স্থিতিশীল সরকার আসবে। বাংলাদেশের মানুষ মনে করছে আগামী দিনে এই দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তারেক রহমান। তাঁর নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রাণিক বাংলাদেশ পাবো। যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, কোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না।’

টাঙ্গাইল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত তরফদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত