আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

কক্সবাজারে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে চুক্তি

কক্সবাজারে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে চুক্তি

ভাসমান এলএনজি টার্মিনালের নির্মাণ ও ব্যবহার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি কক্সবাজারের মহেশখালীতে নির্মাণ করা হবে।

সোমবার বিকেলে রাজধানীর পেট্রোসেন্টারে পেট্রোবাংলা এবং যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব জনেন্দ্র নাথ সরকার, পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান এবং এক্সিলারেট এনার্জির প্রধান উন্নয়ন কর্মকর্তা ড্যানিয়েল বুসটাস চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

 চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে টার্মিনাল নির্মাণ সম্পন্ন হবে। ২০১৮ সালের মধ্যেই টার্মিনালটি চালুর পরিকল্পনা রয়েছে। এটি ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার এলএনজির ধারণ ক্ষমতার। রি-গ্যাসফিকেশন করে দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

দেশে জ্বালানির চাহিদা পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি) আমদানি করে এই টার্মিনালের (এসএসআরইউ) মাধ্যমে সেই গ্যাসকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। সেই গ্যাস পাইপ লাইনের মাধ্যমে গ্রাহকের কাছে সরবরাহ করা হবে। প্রাকৃতিক গ্যাস যে চাপ ও তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে, সেটাকে শীতলকরণ (রেফ্রিজারেশন) প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা কমিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে তা তরলে পরিণত হয়। এই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসই হচ্ছে এলএনজি। ৬০০ লিটার গ্যাসকে এলএনজিতে রূপান্তর করে মাত্র এক লিটারের বোতলে রাখা যায়।

চুক্তি অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শিল্প ও বিদ্যুৎ উন্নয়নে তাদের যে লক্ষ্য, তাতে আরো ৩৫০০ মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস লাগবে। এ লক্ষ্য পূরণ করতে গ্যাস অনুসন্ধান চলছে, পাশাপাশি আমদানি করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

 তিনি আরো বলেন, ভাসমান এই টার্মিনাল ছাড়াও ভূমিতে আরো চারটি এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সরকার। একাধিক ভাসমান টার্মিনাল নির্মাণের প্রস্তাব তাদের কাছে রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত