আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

শেয়ারবাজারের সবকিছু স্বাভাবিক আছে : ডিএসই পরিচালক

শেয়ারবাজারের সবকিছু স্বাভাবিক আছে : ডিএসই পরিচালক

বর্তমানে শেয়ারবাজার মূল্যসূচক, আর্থিক লেনদেনসহ সবকিছু স্বাভাবিক আছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান। একইসঙ্গে এ বাজারে ভয় পাওয়ার মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও জানান।

ডিএসই প্রাঙ্গণে বৃহস্পতিবার শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত ৫ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে শেয়ারবাজারের উত্থানের সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে জানান রকিবুর রহমান। তবে গত ৩ মাস যাবত এ সামঞ্জস্য হচ্ছে। কিন্তু এই স্বাভাবিক সামঞ্জস্য নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন।

এদিকে গত ৩ মাসে শেয়ারবাজারে উত্থানের কারণ হিসেবে সরকারের উচ্চপর্যায়ে বিভিন্ন উদ্যোগ বা গুরুত্ব দেওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেন রকিবুর রহমান। আর শেয়ার হাত বদল বেশি হওয়ার কারণে লেনদেন বেশি হচ্ছে ও আর্থিকখাতের প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ার কারণে মূল্যসূচকে বড় ইতিবাচক প্রভাব পড়ছে বলে যোগ করেন।

রকিবুর রহমান বলেন, অনেক সময় স্মার্ট বোদ্ধারা শেয়ার দর কৃত্রিমভাবে ওঠানামা করানোর চেষ্টা করে। এরা শুধু শেয়ারবাজারের ইতিবাচক অবস্থায় নেতিবাচক মন্তব্য করে। কিন্তু শেয়ারবাজারের মন্দাবস্থায় কোন মন্তব্য করে না। এরা হয়তো শেয়ারবাজার পছন্দ করে না। তবে দেখতে শেয়ারবাজারে কোন অনিয়ম হচ্ছে কি না।

এদিকে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত পুরান খেলোয়ারেরা শেয়ারবাজারে খেলা করছে ইব্রাহিম খালেদের এমন মন্তব্যের প্রতিবাদ করেন রকিবুর রহমান। একইসঙ্গে গত ২ বছর ধরে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ পরিমাণ কি খেলা করানোর লক্ষ্যে বাড়াচ্ছে কি না তার কাছে এমন প্রশ্ন রাখেন?

শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ, এই বাজারে সারপ্লাস মানি (উদ্বৃত্ত টাকা) না থাকলে ধার-দেনা কিংবা স্ত্রীর গহনা বিক্রি করে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছেন রকিবুর রহমান।

তালিকাভুক্ত কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক অতি গুরুত্বপূর্ণ হলেও এ পদে পারিবারিক ও আত্মীয়-স্বজন নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান রকিবুর রহমান। এক্ষেত্রে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান জানান, শেয়ারবাজার গতিশীল হয়েছে ও বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে। একইসঙ্গে দেশি ও বিদেশি নতুন নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ছে বলে জানান।

মাজেদুর রহমান জানান, শেয়ারবাজারের স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের সচেতনতার কোন বিকল্প নেই। এই সচেতনতা বাজারের উন্নয়নের পূর্বশর্ত। এক্ষেত্রে কোন কোম্পানিতে বিনিয়োগের আগে ওই প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস), শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস), মূল্য-আয় অনুপাত (পিই) ও উদ্যোক্তাদের সর্ম্পক্যে খোঁজ নেওয়া দরকার।

শেয়ারবাজারের উন্নয়নে বহুজাতিক ও সরকারি কোম্পানি তালিকাভুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মাজেদুর রহমান। আর আগামী সপ্তাহে তালিকাভূক্ত কোম্পানিগুলোর কমপ্লায়েন্স অফিসারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি করা হবে। যেখানে বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, স্বতন্ত্র পরিচালক রুহুল আমীন প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত