আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

ধনী মুসা বিন শমসেরের গরিব ওয়েবসাইট!

ধনী মুসা বিন শমসেরের গরিব ওয়েবসাইট!

বাংলাদেশি ধনকুবের মুসা বিন শমসের। যার সম্পদের পরিমাণ শোনলে চোখ ছানাবড়া হয় যে কারো। যার একটি কলমের দামই এক কোটি ডলার, একজোড়া জুতার দাম এক লাখ ডলার, একটি ঘড়ির দাম ৫০ লাখ ডলার। তার লাইফস্টাইলে আকাশছোঁয়া বিলাসীতা থাকলেও কৃপণতা দেখিয়েছেন অফিসিয়াল ওয়েবসাইট তৈরিতে। এটির মাসিক খরচ মাত্র ২৫০ টাকা। মুসার ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাটকো গ্রুপের ওয়েবসাইটটি তৈরি করেছে ঢাকার একটি প্রতিষ্ঠান। তারা এ তথ্য জানিয়েছে।

বিদেশে অর্থ পাচারের বিষয়ে গত বৃহস্পতিবার সকালে ৪০ দেহরক্ষী নিয়ে দুর্নীতি দমন কমিশনের মুখোমুখি হয়েছিলেন বহুল আলোচিত মুসা বিন শমসের। মিডিয়ার কল্যাণে আবারো দেশবিদেশে আলোচনায় আসেন তিনি। পরদিন শুক্রবার তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট ড্যাটকো-বিডি ডটকম অনেকক্ষণ বন্ধ থাকে। খোঁজ নিয়ে জানা যায়, ওয়েবসাইটটি তৈরি করেছে ওয়েবকমবিডি নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার বিকেলে জানান, প্রায় ৩০ হাজার টাকায় ওয়েবসাইটটি তারা তৈরি করে দিয়েছেন। প্রতি বছর এটির ডোমেইন ও হোস্টিংয়ে বাংলাদেশি প্রায় তিন হাজার টাকা খরচ হয়। এর বাইরে আর কোনো খরচ নেই। এ হিসাবে ওয়েবসাইটটির প্রতি মাসে খরচ হয় ২৫০ টাকা।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “গত শুক্রবার সম্ভবত এক ঘণ্টার মতো ওয়েবসাইটটি বন্ধ ছিল। আমাদের জানানোর সঙ্গে সঙ্গে তার আমরা ঠিক করে দিয়েছি। তার সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় খবর প্রচার হওয়ার কারণে অনেকে হয়তো ওই ওয়েবসাইটে ঢুকতে চেয়েছেন। এ কারণেই ব্যান্ডউইথ (দর্শকরা ওয়েবসাইট থেকে ডাটা ডাউনলোড করতে পারার পরিমান) লিমিট ক্রস করেছে।” এক সময়ে বিদেশে লোক পাঠানোর নামে ব্যবসা শুরু করা মুসা বিন শমসের আলোচনায় আসেন অস্ত্র ব্যবসায়ী হিসেবে। যুক্তরাজ্যের দ্য উইকলি নিউজ সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, মুসা বিন শমসের সব সময় সবচেয়ে সেরা জিনিস ব্যবহার করতে পছন্দ করেন।

রোববার সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখার সময় মুসার ব্যক্তিগত ওয়েবসাইট প্রিন্সমুসা ডটকমেরও একই দশা দেখা যায়। তাতে লেখা আসে “Bandwidth Limit Exceeded। The server is temporarily unable to service your request due to bandwidth limit has been reached for this site. Please try again later.” আরেকটি ওয়েবসাইট প্রিন্সমুসা ডটনেটে বলা হয়, “তিনি (মুসা) হচ্ছেন একজন রক্ত-মাংসের জীবন্ত কিংবদন্তী ও এক মহা অমীমাংসিত রহস্য । তিনি হীরক খচিত জুতো পরেন যার প্রতি জোড়া লক্ষ ডলার বলে ধারণা করা হয়। তার সংগ্রহে এমনি হাজারো রত্ন খচিত জুতো রয়েছে। তার পরনের কয়েকটি স্যুট স্বর্ণ সুতা খচিত। ভারতীয় দৈনিক ‘দি হিন্দু’ পত্রিকায় এ নিয়ে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক রাশিদা ভাগৎ।”

ফ্যাশনদুরস্ত বলে তিনি প্রিন্স মুসা হিসেবে পরিচিত। বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে সুইস ব্যাংকে থাকা ৫১ হাজার কোটি টাকা রয়েছে মুসা বিন শমসেরের। তিনি এ টাকা তুলতে পারছেন না। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, সেখানে আছে ঠিক। এ টাকা সংগ্রহ করতে পারলে তিনি পদ্মা সেতুসহ দেশীয় প্রকল্পে ব্যয় করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত