আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যে শান্তি আছে তা ধরে রাখুন

যে শান্তি আছে তা ধরে রাখুন

দেশে আর কোনো সংঘাত নয়, যে শান্তি আছে, তা ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশেষ উপদেষ্টা আবদুল মাতলুব আহমেদ। তিনি বলেছেন, প্রায় ১ বছর ধরে আমরা ব্যবসায়ীরা বিরাজমান শান্তির মধ্যেই দেশের শিল্প-ব্যবসা ও বাণিজ্য পরিচালনা করেছি। এ জন্য দেশের সব রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাই। কেননা- শান্তিতেই সমৃদ্ধি হয়। তবে আজকে (গতকালের সংঘাত) যে কালোমেঘ আমরা দেখতে পেলাম তা দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য সুখকর সময় বয়ে আনবে না বলেও মনে করেন এই ব্যবসায়ী নেতা। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে নিটল-নিলয় গ্রুপের এই চেয়ারম্যান আরও বলেন, সব রাজনৈতিক দলগুলোর উচিত, যে কোনো বিনিময়ে যেভাবে শান্তি বজায় ছিল, তা ধরে রাখুন। এতে দেশ ও জনগণের উপকার হবে। বাংলাদেশ এগিয়ে যাবে। তার মতে, দেশে শান্তিময় পরিবেশ বজায় থাকাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়তে শুরু করেছে। এর কারণ হলো- দেশি-বিদেশি উদ্যোক্তা- শিল্পপতি ও ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ওপর আস্থা রাখছে। আমাদের আর্থ-সামাজিক অবস্থাও দেশি-বিদেশি ব্যবসায়ীদের আস্থা অর্জন করেছে।

আবদুল মাতলুব আহমেদ বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বিগত ২০১৩ সালে দেশে ভয়-ভীতি বিরাজমান ছিল। এখন তা কাটিয়ে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি এগিয়ে যাচ্ছে। দেশের শিল্পপতিরা শিল্প-কারখানার মেশিনারিজ ও কাঁচামাল আবার আগের মতো আমদানি করতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্য ও শিল্পে একটা গতিময় পরিবেশ বিরাজ করছে। এই অবস্থায় রাজনৈতিক সংঘাত-সহিংসতা ও হরতাল-অবরোধের মতো কর্মসূচি জনগণের মতো আমরাও প্রত্যাশা করি না।তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরভাবে দেশ পরিচালনা করে দেশের শান্তি রক্ষা করে চলছেন। আগামীতেও এই শান্তি বজায় রাখতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই ধারা অব্যাহত থাকলে আমরা দেশকে শিল্পের মাধ্যমে এগিয়ে নিতে পারব।

শেয়ার করুন

পাঠকের মতামত