আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সর্বনিম্ন বেতন স্কেল ১৬ হাজার টাকা করার দাবি

সর্বনিম্ন বেতন স্কেল ১৬ হাজার টাকা করার দাবি

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরামের নেতারা -ফোকাস বাংলা

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম

স্বল্প আয়ের কর্মচারীদের পারিবারিক খরচ মেটাতে ১:৫ অনুপাতে সর্বনিম্ন ১৬ হাজার টাকা বেতন স্কেলসহ ১০টি গ্রেডে বেতন বাড়াতে তিন দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা।সর্বনিম্ন বেতন স্কেল ১৬ হাজার টাকা করার দাবি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় ঐক্য ফোরাম। ৩০ জানুয়ারি মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেয় সংগঠনটি।
সম্মেলনে বক্তারা বলেন, পে কমিশন সর্বনিম্ন ৮২০০ টাকা এবং সর্বোচ্চ ৮০ হাজার টাকার যে প্রস্তাবনা দিয়েছে তাতে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। এই প্রস্তাবে দেশের ১২ লাখ কর্মচারীর প্রত্যাশা পূরণ হয়নি। সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদনাম পরিবর্তন, ১ জুলাই থেকে ১০টি গ্রেডে ১ঃ৫ অনুপাতে সর্বনিম্ন ১৬ হাজার টাকা বেতন স্কেল ঘোষণা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদানের দাবি জানান তারা।
দাবি আদায় না হলে ১১-২০ জানুয়ারি নিজ নিজ দফতরে কর্মচারিদের কর্মবিরতি, ২৪ জানুয়ারি মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেন তারা।
সংগঠনের আহবায়ক হানিফ ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি আবদুর রশিদ, আমিনুর রহমান, রেজাউল মোস্তফা প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত