আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

যুক্তরাষ্ট্রে করোনা বিপর্যয়: ৩ রাজ্যে সীমিত হলো ভ্রমণ

যুক্তরাষ্ট্রে করোনা বিপর্যয়: ৩ রাজ্যে সীমিত হলো ভ্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে আবারো। বিশেষ করে মধ্যপশ্চিমাঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বেশকিছু রাজ্যে নতুন করে সংক্রমণের রেকর্ড হয়েছে।

এই বিপর্যস্ত পরিস্থিতিতে নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেক্টিকাট কর্তৃপক্ষ বাসিন্দাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাছাড়া ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড পার্ক খোলার কথা থাকলেও আবার সেটি বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ।

মধ্যজুনে করোনাভাইরাসের সংক্রমণ কমে গেলে বেশিরভাগ রাজ্যেই স্বাস্থ্যবিধি শিথিল করে দেওয়া হয়। তাছাড়া বাসিন্দারাও আগের মতোই ভ্রমণ করতে শুরু করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানান, শীতে করোনাভাইরাস পরিস্থিতি আবারো খারাপ হতে পারে।

এই সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নিয়ে নিউইয়র্ক, নিউজার্সি এবং কানেক্টিকারের ডেমোক্রেটিক গভর্নররা নতুনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে একমত হয়েছেন। নতুন স্বাস্থুবিধির অঙ্গীকারনামা অনুসারে রাজ্য তিনটি জানান, 'প্রয়োজন ব্যাতীত যেকোনো ধরণের ভ্রমণ এড়িয়ে চলতে বাসিন্দাদের প্রতি আহবান জানানো হচ্ছে। সেইসাথে অন্যান্য রাজ্য থেকে বাসিন্দাদের ভ্রমণ না করতেও অনুরোধ জানানো হচ্ছে।

তবে দুইটি রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য কোনো রাজ্য থেকে কোনো বাসিন্দা ভ্রমণ করতে আসলেও তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। নিউইয়র্ক করোনাভাইরাসে বিপর্যস্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম হওয়ায় এই রাজ্যে ভ্রমণ করতে হলে ১৪ দিনের আবশ্যক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এদিকে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, করোনায় ক্যালিফোর্নিতে মৃতের সংখ্যা কমলেও এখনই সবকিছু স্বাভাবিক হচ্ছে না৷ প্রায় ৫৮টি কাউন্টির পরিস্থিতি পর্যালোচনা করে তবেই স্বাস্থ্যবিধি ও লকডাইন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হেয়ার সেলুন ও ট্যাটু সেন্টারের ইনডোর কার্যক্রম খুলে দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানই বন্ধ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত থিম পার্ক ডিজনিল্যান্ড খোলার কথা থাকলেও সিদ্ধান্ত বদল করে জানানো হয়, পার্ক খোলার মতো স্থিতিশীল অবস্থায় নেই ক্যালিফোর্নিয়া।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত