আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

তরুণদের মধ্যে সংক্রমণ বাড়ছে: শুরু হতে পারে নতুন সংক্রমণের ঢেউ

তরুণদের মধ্যে সংক্রমণ বাড়ছে: শুরু হতে পারে নতুন সংক্রমণের ঢেউ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে তরুণ জনগোষ্ঠীর মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। ফলে স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা করছেন, যদি যুক্তরাষ্ট্রে আবারো সংক্রমণ এর নতুন ঢেউ শুরু হয়, তবে সেটি অন্যান্য বারের থেকে ভিন্ন হবে।

এছাড়া নতুন করে সংক্রমণের জ্বালানি হিসেবে কাজ করতে পারে কেন্ট স্ট্রেইন খ্যাত ব্রিটেনের B.1.1.7 ভ্যারিয়েন্ট। ইতোমধ্যে ইউরোপে এই স্ট্রেইনের ফলে সংক্রমণের হার অনেক বেড়ে গেছে৷ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বাসিন্দারা করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চললে সংক্রমণের ঢেউ আবার দেখা দিতে পারে।

স্বাস্থ্য কর্মকর্তার বলছেন, তরুণদের মধ্যে করোনার সংক্রমণের ঝুঁকি কম হলেও তারা B.1.1.7 স্ট্রেইনে সহজেই আক্রান্ত হবে- এমন সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচিতে বেশিরভাগ টিকা দেওয়া হয়েছে ৬৫ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদেরকে। এখনো তরুণদের মধ্যে কয়েক শতাংশকে এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে তরুণ, বিশেষ করে যাদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে- তারাই বেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়া শিশুদের ক্ষেত্রেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বাড়ছে। ফ্লোরিডা, অরেঞ্জ কাউন্টিতে এসব অঞ্চলেও ১৮ থেকে ২৫ বছরের তরুণদের মধ্যে সংক্রমণ বেড়েছে।

এদিকে, স্বাস্থ্য কর্মকর্তার বলছেন, যুক্তরাষ্ট্রে টিকা প্রয়োগ কর্মসূচি খুবই দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তবে করোনার সংক্রমণের ঢেউ থামানোর মতো যথেষ্ট বাসিন্দাকে এখনো টিকার মাধ্যমে সুরক্ষিত করা যায়নি।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে একদিনে সর্বোচ্চ সংখ্যক টিকা প্রয়োগের রেকর্ড হয়েছে। সিডিসি সূত্র মতে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৪০ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে৷
গড়ে প্রতি সপ্তাহে ত্রিশ লাখ ডোজ টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিডিসি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত