আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মডার্নার টিকা করোনার বিরুদ্ধে ছয় মাস কার্যকর: গবেষণা

মডার্নার টিকা করোনার বিরুদ্ধে ছয় মাস কার্যকর: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

মডার্নার তৈরি টিকার দুই ডোজ করোনার বিরুদ্ধে কমপক্ষে ছয় মাস কার্যকরী বলে নতুন একটি গবেষণায় দেখা গেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এই গবেষণাটি প্রকাশ পেয়েছে। এর আগে ফাইজার ও বায়োএনটেক জানায়, তাদের তৈরি টিকার দুই ডোজও করোনার বিরুদ্ধে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে।

টিকার কার্যকারীতা জানতে পরীক্ষামূলক ব্যবহারের সময় যাদেরকে টিকাগুলো প্রয়োগ করা হয়, তাদের পুনরায় ফলোআপ করার মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এই পরীক্ষাগুলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ও স্ট্রেইনগুলো ছড়ানোর আগে করা হয়, তাই সাম্প্রতিক সময়ের পরিস্থিতি বিবেচনায় টিকার কার্যকারীতার হার কেমন হবে, সেটি এখনো জানা যায়নি।

এদিকে সম্প্রতি জার্নালগুলোতে ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিদগ্নকর তথ্য প্রকাশ পাচ্ছে। চীনের গবেষণায় দেখা গেছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট বিশেষ করে সাউথ আফ্রিকান স্ট্রেইনের বিরুদ্ধে তাদের তৈরি টিকা কম কার্যকরী।

গবেষণায় চীনের তৈরি সিনোফার্ম ও সিনোভ্যাক এর তৈরি টিকা নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে পরীক্ষা করে দেখা হয়েছে। ফলাফলে দেখা যায় সাউথ আফ্রিকার স্ট্রেইনের বিরুদ্ধে তাদের তৈরি টিকা কম কার্যকর।

তবে যুক্তরাষ্ট্রের তৈরি টিকাগুলো কেন্ট স্টেইনসহ অন্যান্য স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী বলে গবেষণায় উঠে এসেছে৷ তবে ফাইজার ও মডার্না জানিয়েছে, নতুন স্ট্রেইনগুলোর বিরুদ্ধে সক্ষমতা অর্জনে তারা আপডেট ও বুস্টার শট তৈরি করতে কাজ চালিয়ে যাচ্ছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত