আপডেট :

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

করোনা পরবর্তী মানসিক সমস্যায় ভোগে প্র‍তি ৩ জনে ১ জন: গবেষণা

করোনা পরবর্তী মানসিক সমস্যায় ভোগে প্র‍তি ৩ জনে ১ জন: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

করোনা থেকে সেরে উঠার পর প্রতি তিনজনের মধ্যে একজন বাসিন্দা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা এবং নিউরোলজিকাল উপসর্গে ভোগেন। সম্প্রতি এক গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) লেনসেট সাইকিয়েন্ট্রি জার্নালে এই গবেষকরা এই তথ্য প্রকাশ করেন।

গবেষকরা জানান, করোনা থেকে সেরে উঠার ছয় মাসের মধ্যে অন্তত ৩৪ শতাংশ বাসিন্দা নিউরোলজিকাল বা সাইকোলজিকাল সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।

সাইকোলজিকাল সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে উদ্বিগ্নতাজনিত সমস্যা। অন্তত ১৭ শতাংশ বাসিন্দাকে উদ্বিগ্নতাজনিত সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ১৪ শতাংশ বাসিন্দাকে মুড ডিজঅর্ডার জনিত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে।

এইসব সমস্যাগুলো বেশি দেখা গেছে যাদেরকে করোনায় সংক্রমণের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও যাদের ঘরে চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যেও এই সমস্যা দেখা দিয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সাইকিয়াট্রি বিভাগের ফেলো ও গবেষণাটির সহ লেখক ম্যাক্সিম ট্যাকোয়েট বলেন, 'যাদের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা বেশি দেখা গেছে, তাদের বেশিরভাগই করোনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন'।

গবেষকরা বলছেন, এই ফলাফল প্রকাশিত হওয়ায় করোনা থেকে সেরে উঠার সময় এবং এর পর বাসিন্দাদের কিভাবে চিকিৎসা করতে হবে, সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ম্যাক্সিম ট্যাকোয়েট বলেন, 'আমাদের ফলাফলে দেখা গেছে, করোনা পরবর্তী মানসিক সমস্যা এবং সাইকিয়াট্রি ডিজঅর্ডার খুবই সাধারণ একটি ঘটনা। ছয় মাস পর বাসিন্দাদের মানসিক সমস্যা কী পর্যায়ে থাকে, সেটিই এখন দেখার বিষয়'।

আমেরিকার ২ লাখ ৩৬ হাজার করোনা আক্রান্ত বাসিন্দার অনলাইন তথ্য যাচাই করে এই গবেষণাটি করা হয়েছে। গবেষণায় অন্যান্য রেসপিরেটোরি ট্র‍্যাক ইনফেকশনের সময়কালের সাথে করোনার সময়কাল ও মানসিক স্বাস্থ্যের তারতম্য যাচাই করে দেখা হয়েছে।

গবেষকরা আরো দেখেন, যারা করোনা থেকে সেরে উঠছেন তাদের থেকে যার করোনা থেকে আগেই সেরে উঠেছেন, তাদের মধ্যে মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা ৪৪ শতাংশ বেশি। এছাড়া অন্যান্য ফ্লু থেকে করোনার কারণে মানসিক সমস্যা হওয়ার পর ১৬ শতাংশ বেশি।

গবেষণায় আরো দেখে গেছে, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ জনের মধ্যে অন্তত ১ জনের ইসকেমিক স্ট্রোক হয়ে থাকে। রক্ত জমাট বাঁধার পর মতিষ্কে এই স্ট্রোক হয়ে থাকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত