আপডেট :

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

        কানাডার ১৪টি ছোট শহরে অভিবাসনের সুযোগ, থাকছে স্থায়ী বসবাসের পথ

        ১৩ বছরের অপেক্ষার অবসান, ১৯ নভেম্বর আসছে গেমিং দুনিয়ার আলোচিত জিটিএ ৬

        ক্যালিফোর্নিয়ায় আবাসন সংকট সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন করে জটিলতায় বাড়ি নির্মাণ

        নতুন মেয়র নিতিয়া রমন, ভবিষ্যতে কীভাবে বদলাতে পারে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ

        শিশুদের নি র্যা তনের ভিডিও সরানো না হলে স্পেনে টিকটক বন্ধের দাবি সরকারের

যুক্তরাষ্ট্রের হাসপাতালে তরুণ করোনা আক্রান্ত রোগী বাড়ছে

যুক্তরাষ্ট্রের হাসপাতালে তরুণ করোনা আক্রান্ত রোগী বাড়ছে

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে এবার অপেক্ষাকৃত কম বয়েসী বাসিন্দা ও তরুণদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। সম্প্রতি দেশের হাসপাতালগুলোতে তরুণ ও কম বয়েসীদের ভর্তি সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমানে ব্রিটেনে শনাক্ত কেন্ট স্ট্রেইন B.1.1.7 এর প্রভাব দেখা দিচ্ছে। এর কারণেই সাম্প্রতিক সংক্রমণ বেড়েছে। তরুণদেরও এই স্ট্রেইনে আক্রান্ত হতে দেখা যাচ্ছে সহজেই।

স্বাস্থ্য কর্মকর্তার বলছেন, তরুণদের মধ্যে করোনার সংক্রমণের ঝুঁকি কম হলেও তারা B.1.1.7 স্ট্রেইনে সহজেই আক্রান্ত হবে- এমন সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, কেন্ট স্ট্রেইন গতানুগতিক ভাইরাসের থেকে আরো বেশি সংক্রামক ও আরো বেশি মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, গত ৭ দিনে দেশে প্রতিদিন গড়ে ৬৮ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। মার্চের ১০ তারিখের পর থেকে আক্রান্তের সংখ্যাটি বেড়েছে অন্তত ২০ শতাংশ।

হোয়াইট হাউজকে দেওয়া স্বাস্থ্য বিবৃতিতে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) ডিরেক্টর ড. রেচেল ওয়ালেন্সকি জানান, 'টিকাদান কর্মসূচির অগ্রগতির ফলে করোনা নিয়ন্ত্রণ  ইতিবাচক ভাগে এগোচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণ বেড়েছে। বিশেষ করে অপেক্ষাকৃত কম বয়েসীদের মধ্যে আক্রান্তের হার ও হাসপাতালে ভর্তির হার বেড়েছে'।

এদিকে, শনিবার ১ দিনে সর্বোচ্চ সংখ্যক বাসিন্দাকে টিকা প্রয়োগের রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। সিডিসি সূত্র জানিয়েছে, একদিনে ৪০ লাখ ৬০ হাজার ডোজ টিকা বিতরণ করা হয়েছে৷

তরুণদের মধ্যে করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১৬ ও এর বেশি বয়েসী তরুণদের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

লস এঞ্জেলেস কাউন্টিতে ১৬ বছর ও এর বেশি বয়েসী তরুণদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকাগ্রহণের জন্য অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে।

আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে ১৬ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া শুরু হবে। আর শনিবার থেকে লস এঞ্জেলেস কাউন্টির কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন সাইট থেকে অগ্রীম অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে৷ ওয়েবসাইট-

https://carbonhealth.com/covid-19-vaccines/los-angeles

এক বিবৃতিতে মেয়র এরিক গারসেটি জানান, লস এঞ্জেলেস কাউন্টিতে তিনটি টিকাই ১৮ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের দেওয়া যাবে। অপরদিকে ১৬ ও ১৭ বছরের তরুণদের ফাইজার ও বায়োএনটেকের টিকা দেওয়া হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত