আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

টিকার পূর্ণ ডোজ সম্পন্নকারীদের পরতে হবে না মাস্ক: সিডিসি

টিকার পূর্ণ ডোজ সম্পন্নকারীদের পরতে হবে না মাস্ক: সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাস্ক ব্যবহার বিষয়ে নতুন নির্দেশিকা প্রণয়ন করেছে।

সিডিসির নতুন নির্দেশনা অনুসারে, যারা করোনার টিকার দুই ডোজই নিয়েছে, তারা বাড়ির বাইরে মাস্ক ছাড়াই চলাফেরা করতে পারবে। এছাড়া অধিকাংশ বদ্ধ স্থানেও (আউটডোর স্পেস) তারা মাস্ক ছাড়া থাকতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ মে) সিডিসি বলেছে, জীবনযাপন স্বাভাবিক হতে শুরু করছে। এই গাইডলাইন আরও মানুষকে টিকা নিতে উৎসাহিত করবে। এ ছাড়া যারা টিকার দুই ডোজই নিয়েছে, তাদের অধিকাংশ স্থানে সামাজিক দূরত্ব না মানলেও চলবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, বৃহস্পতিবার ১২ থেকে ১৫ বছরের এক কোটি ৭০ লাখ কিশোর-কিশোরীকে টিকা দেওয়া শুরু হয়েছে।

সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রে দৃশ্যমানভাবে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়া, কিশোর-কিশোরীদের টিকা দেওয়া শুরু পর নতুন এই গাইডলাইন দেওয়া হলো। তিনি বলেন, বিজ্ঞানের ওপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সিডিসির এই ঘোষণায় ব্যাপক উচ্ছ্বসিত। তিনি গতকাল মাস্ক ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা ধারণা এটি একটি মাইলফলক। এটি একটি অসাধারণ দিন।’

বাইডেন বলেন, ‘আপনি যদি টিকার দুই ডোজ নিয়ে থাকেন, তবে আপনি মাস্ক খুলে ফেলতে পারবেন। হাসিমুখে আপনি মানুষকে অভিনন্দন জানাতে পারবেন—যার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকেরা পরিচিত।’ এ কথা বলে বাইডেন নিজেও হেসেছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বাইডেন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করেন। এ প্রসঙ্গে রিপাবলিকান সিনেটর শেলি মুর কেপিটো সাংবাদিকদের বলেন, বাইডেন ওই বৈঠকে মাস্ক ব্যবহার করেননি। এ ছাড়া হোয়াইট হাউসে কর্মরত কয়েকজন সাংবাদিকও এই ঘোষণা শোনার পর মাস্ক খুলে ফেলেন।

করোনাভাইরাসের মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ৫ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৬৬ লাখ রোগী।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত