আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

করোনার উৎস জানতে নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

করোনার উৎস জানতে নিরপেক্ষ তদন্ত চায় যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অনুসারে, চীনের ল্যাব থেকে প্রথম করোনার ভাইরাস ছড়িয়েছে।

মহামারি করোনাভাইরাসের উৎপত্তিস্থল জানতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেকেরা দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) কাছে এই দাবি জানিয়েছেন।

ডব্লিউএইচও'র সাথে মিনিস্ট্রি-পর্যায়ের আলোচনায় জাভিয়ের বেকেরা বলেন, করোনার উৎস কী- সেই বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তদন্ত করার সুযোগ দেওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অনুসারে, চীনের ল্যাব থেকে প্রথম করোনার ভাইরাস ছড়িয়েছে।

২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১৬৭ মিলিয়ন বাসিন্দা, আর মারা গেছে অন্তত ৩ দশমিক ৪ মিলিয়ন বাসিন্দা।

এদিকে, মার্চ মাসে ডব্লিউএইচও ও চীনের বিজ্ঞানী দলের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ল্যাব থেকে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা খুবই কম।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, এটি চীনের ল্যাব থেকেই ছড়িয়েছে৷ প্রমাণ হিসেবে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তিন চিকিৎসক ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়। তখনও বিশ্বব্যাপী করোনার ভাইরাসটি ছড়িয়ে পড়েনি।

তবে বেইজিং এই তথ্য পুরোপুরি অস্বীকার করে জানায়, যুক্তরাষ্ট্রের ল্যাব থেকে বরং ভাইরাসটি ছড়িয়ে গেছে।

মঙ্গলবার (২৫ মে) ডব্লিউএইচও'র সাথে আলোচনায় ইউএস সেক্রেটারি ফর হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস জাভিয়ের বেকেরা সরাসরি চীনের নাম উচ্চারণ না করলেও আরো খোলামেলা এবং স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি।

বেকেরা বলেন, 'করোনাভাইরাস আমাদের জীবন থেকে শুধু একটি বছরই কেড়ে নেয়নি, বরং লক্ষ জীবনও কেড়ে নিয়েছে'।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, ডব্লিউএইচও এর কাছ থেকে কোনো রকম রাজনৈতিক বা অন্য কোনো হস্তক্ষেপ মুক্ত বিশেষজ্ঞ গবেষণা আশা করে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত