আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৬৫০

হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৬৫০

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ভারতের হরিয়ানা রাজ্যে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৬৫০ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এক সংবাদ সম্মেলনে মনোহর লাল বলেন, এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে ৫৮ জন এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং ৫০ জন মারা গেছেন। অপরদিকে চিকিৎসা নিচ্ছেন ৬৫০ জন।

মুখ্যমন্ত্রী জানান, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বেশ কিছু সরকারি হাসপাতালে এরই মধ্যে এসব ইনজেকশন ব্যবহার করা হচ্ছে।

মনোহর লাল বলেন, ‘আমরা এখন পর্যন্ত ছয় হাজার ইনজেকশনের শিশি হাতে পেয়েছি। আগামী দুইদিনে আমরা আরও দুই হাজার ইনজেকশন পাব। এ ছাড়া আরও পাঁচ হাজার ইনজেকশনের অর্ডার দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাস বা ‘মিউকোরমাইকোসিস’ রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৭৫ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

কোনো বিলম্ব না করে রোগীদের জন্য ওষুধ সহজলভ্য রাখতে স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ইনজেকশন ও অন্যান্য ওষুধের ক্ষেত্রেও যেন সংকট তৈরি না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে এ নিয়ে দুজন নারীর মৃত্যুর ঘটনা ঘটল। এ পর্যন্ত রাজ্যটিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৩ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত