আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

সিডিসির নতুন আন্তর্জাতিক ভ্রমণ নির্দেশমালা জারি

সিডিসির নতুন আন্তর্জাতিক ভ্রমণ নির্দেশমালা জারি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে৷ একই সাথে উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দা টিকা গ্রহণ করেছেন। এই অবস্থায় ১২০টি দেশের জন্য নতুন করে ভ্রমণ নির্দেশমালা প্রকাশ করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসি ১২০টি দেশের জন্য আন্তর্জাতিক ভ্রমণ নির্দেশমালা জারি করেছে। যারা টিকা নিয়েছেন ও যারা নেননি- সবার জন্যই স্বতন্ত্র নির্দেশমালা আছে।

সোমবার (৭ জুন) এই নির্দেশমালা প্রণয়নের ঘোষণা দেয় সিডিসি। নির্দেশমালায় আইসল্যান্ড, সিঙ্গাপুর ও ইজরায়েলের মতো দেশকে কম ঝূঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সিডিসি বিশ্বের বিভিন্ন দেশকে করোনা সংক্রমণের হারের উপর ভিত্তি করে কয়েক ভাগে ভাগ করেছে। সেটির উপর ভিত্তি করে কোন দেশে যাওয়ার আগে টিকা গ্রহণ প্রয়োজন ও কোথায় যাওয়ার আগে টিকা গ্রহণের প্রয়োজন নেই, সেসব ভাগ করে দেওয়া হয়েছে৷

যেসব দেশে গত ২৮ দিনে প্রতি লাখে ৫০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, সেসব দেশকে চার নাম্বার ধাপে রাখা হয়েছে৷ এসব দেশে সহসা ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে সিডিসি। ব্রাজিল, ইন্ডিয়া ও ইরাক এই ধাপের অন্তর্ভুক্ত দেশ।

এছাড়া ম্যাক্সিকো, রাশিয়া এবং ইরানের মতো দেশে টিকা গ্রহণ না করা থাকলে ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে সিডিসি৷ এসব দেশে প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ১০০ থেকে ৫০০ জন। এসব দেশকে তৃতীয় ধাপে রাখা হয়েছে৷

এছাড়া দ্বিতীয় ধাপে রয়েছে ফিনল্যান্ড, কম্বোডিয়া ও কেনিয়ার মতো দেশ। এসব দেশে করোনার উচ্চ ঝুঁকি রয়েছে এমন বাসিন্দাদের ভ্রমণ না করতে বলা হয়েছে। তৃতীয় ধাপের দেশগুলোতে প্রতি এক লাখে আক্রান্তের সংখ্যা ৫০ থেকে ৯৯ জন।

এছাড়া প্রথম ধাপে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমন দেশগুলো রয়েছে। এসব দেশে ভ্রমণের আগে টিকা গ্রহণ করতে পরামর্শ দিয়েছে সিডিসি। অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডের মতো দেশ এই তালিকায় রয়েছে।

সিডিসির নতুন ট্রাভেল ম্যাপ ও নোটিশ দেখতে ভিজিট করুন- https://wwwnc.cdc.gov/travel/noticescovid19

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত